Ameesha Patel

আমিশা প্যাটেলের বাড়িতে চুরি, খোয়া গেল লক্ষ লক্ষ টাকার গয়না

মুম্বইয়ে চার্চগেটের যে বাড়িতে আমিশা প্যাটেলের মা আশা প্যাটেল থাকেন, ওই বাড়ি থেকেই সোনা, হিরের দুর্মূল্য সব গয়না চুরি হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৭:৫৪

options
link
আমিশা প্যাটেলের বাড়িতে চুরি, খোয়া গেল লক্ষ লক্ষ টাকার গয়না
আমিশা প্যাটেলের বাড়িতে চুরি, গ্রেপ্তার এক

আমিশা প্যাটেলের (Ameesha Patel) মুম্বইয়ের বাড়িতে বড়সড় চুরি ঘটনা। সোনা-হিরে মিলিয়ে লক্ষ লক্ষ টাকার গয়না খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিনেত্রীর তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যার ভিত্তিতে চুরি যাওয়া গয়না উদ্ধারের তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস ধরেই ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্যেও বলেছিলেন। কিন্তু শেষমেশ বহুমূল্য ওই গয়না ফেরত না পাওয়ায় মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আমিশার মা আশা প্যাটেল।

ঠিক কী ঘটেছে? পুলিশি সূত্রে খবর, মুম্বইয়ে চার্চগেটের যে বাড়িতে আমিশা প্যাটেলের মা আশা প্যাটেল থাকেন, ওই বাড়ি থেকেই সোনা, হিরের দুর্মূল্য সব গয়না চুরি হয়েছে। জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে ওই বাড়ি থেকে একটি হিরের বালা খোয়া যায়। সেসময়েই গৃহপরিচারিকা সীমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নায়িকার মা। অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস ধরেই ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্যেও বলেছিলেন। কিন্তু শেষমেশ বহুমূল্য ওই গয়না ফেরত না পাওয়ায় মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আমিশার মা আশা প্যাটেল। যে বালাটি খোয়া গিয়েছে তার আনুমানিক বাজারদর বর্তমানে ৫ লক্ষ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ameesha Patel’s Churchgate home robbed of gold and diamond jewellery
আমিশা প্যাটেলের বাড়িতে বড়সড় চুরির ঘটনা!

আশা প্যাটেলের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। তদন্তে নেমে বীরার থেকে পরিচারিকা সীমাকে আটক করা হয়। প্রথমে অজ্ঞাতপরিচয় এক মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। এরপর ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে অভিযুক্তকে চিহ্নিত করে। এবং এরপরই অভিযান চালিয়ে বীরার থেকে আমিশার বাড়ির পরিচারিকাকে গ্রেপ্তার করা হয়। সীমাকে আদালতে পেশ করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চুরি যাওয়া বহুমূল্য গয়না এখনও ফেরত পাওয়া যায়নি। জানা গিয়েছে,আমিশার চার্চগেটের বাড়িতে বিগত দেড় বছর ধরে কাজ করছিলেন সীমা। অতীতে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.