নিট কেলেঙ্কারি ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের মাঝে ‘রিল’ তৈরি করে ভাইরাল হয়েছিলেন অভিনব বিষ্ট। রবিবাসরীয় মেজাজে সেই অভিনবকে ‘ব্যঙ্গ’ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের? ইনস্টাগ্রামে একটি ‘রিল’ শেয়ার করতেই উসকে গেল সেই জল্পনা।
আরও পড়ুন:
কয়েকদিন পিছনে ফিরে গেলেই মনে পড়ে যাবে সেই দৃশ্য যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মেরে মেহবুব কয়ামত হোগি’ আর পিছনে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। অভিনবর সামনে কয়েকজন দাঁড়িয়ে সমবেত অঙ্গভঙ্গি করছেন। একটা ‘রিল’-এ হু হু করে বেড়ে যায় অনুসরণকারীর সংখ্যা। আন্দোলনকারীদের সঙ্গেও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে রিল বানান। ছুটির দিনের আমেজে সেই ‘জেন জি’ অভিনবকে ‘ব্যঙ্গ’ করে প্রতিশোধ নিলেন অনুপম?
এদিন অভিনেতার শেয়ার করা রিলে অভিনবের বেশ কিছু সাদৃশ্য লক্ষণীয়। তাঁর মতোই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন অনুপম খের, রণবীর শোরে, বোমান ইরানি ও প্রবীণ দাবাস। ব্যাকগ্রাউন্ডের মিউজিকও অপরিবর্তিত। ‘খোসলা কা ঘোসলা ২’-এর শুটিং সেটে এই রিল শুট করেন বর্ষীয়ান অভিনেতা অনুপম। এরপরই অভিনবর সঙ্গে তুলনা টানে নেটভুবন।
যদিও অনুপম খের বা তাঁর সঙ্গীরা এপ্রসঙ্গে কোনও পালটা প্রতিক্রিয়া দেননি। আন্দোলন শুরু দিন থেকেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত অভিনেতা দাবি করেছিলেন, তিনি তরুণ সমাজের কণ্ঠস্বরকে শ্রদ্ধা করেন। কিন্তু কেউ যেন যুবসমাজের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা করে।
View this post on Instagram
প্রসঙ্গত, অভিনব তাঁর নিজস্ব ভঙ্গিমায় মজার ভিডিয়ো বানিয়েছিলেন। নেটাগরিকের একাংশের মতে সিরিয়াস পরিস্থিতির মাঝেও হালকা মেজাজে আন্দোলনে যোগ দিয়েছিলেন অভিনব। পাখির চোখ ছিল সমাজমাধ্যম। আর ঠিক সেই কারণেই অল্প সময়ের মধ্যেই ভাইরাল উনিশ বছরের তরুণ অভিনব। ভিনরাজ্য থেকে এসেও অনেকে তাঁর সঙ্গে রিল ভিডিও বানিয়েছেন। এবার ‘ব্যঙ্গাত্মক’ হলেও অনুপমকে ছুঁয়ে ফেললেন অনুভব তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেড়াতে গিয়ে প্রথম দেখাতেই প্রেম! কেন বাড়ছে ‘ওয়ান্ডারলাভ ডেটিং’য়ের প্রবণতা
-
এনসিপিআই হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল! ‘স্ক্রিনশট নিয়েছি’, বোমা তৃণমূল বিধায়কের
-
সারা বছর ফিট, পুজোর ডায়েট প্ল্যানে ‘বেহিসেবি’ হতে চান ফেলুদা ‘টোটা’!
-
বয়স ছুঁয়েছে আশি, তবু তুলির আঁচড়ে চালচিত্রে শিল্প গড়েন রেবা পাল
-
বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর! প্রতিবাদ করায় ম্যানেজারের দাবি, ‘হতেই পারে’, কী বলছে রেস্তরাঁ?