ল্যাপটপ, কম্পিউটারে ঘণ্টার পর ঘণ্টা কাজ। মোবাইল যেন হাতছাড়া করতে চান না অনেকেই। একটু অবসর মানেই ফোন স্ক্রল করে যাওয়া। তার ফলে চোখ ও ঘাড়ের সমস্যা হচ্ছে, তা নতুন নয়। তবে জানেন কি অত্যধিক স্মার্টফোনের ব্যবহার ত্বকেরও ভয়ংকর ক্ষতি করতে পারে।
মোবাইলের স্ক্রিন থেকে নির্গত ‘হাই এনার্জি ভিসিবল’ আলো আমার ত্বকের ৩৮০ থেকে ৫০০ ন্যানোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। যার ক্ষতিকর প্রভাব আমাদের ত্বকের কোষের মারাত্মক ক্ষতি করে। যার ফলে ত্বকের বয়স বাড়তে পারে নিমেষেই।
আরও পড়ুন:
- হাইপারপিগমেন্টেশন অর্থাৎ ত্বকে কালো দাগছোপের সমস্যাও তৈরি হতে পারে।
- ব্রণর সমস্যাও বাড়তে পারে।
- অত্যধিক মোবাইল ব্যবহারের ফলে ঘুমের ব্যাঘাত হয়। যার ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
স্মার্টফোনের ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে বাঁচাতে কী করবেন:
- স্মার্টফোন মুখ থেকে বেশ কিছুটা দূরে রেখে মোবাইল ব্যবহার করুন।
- একেবার অন্ধকার ঘরে মোবাইল ব্যবহার করবেন না।
- স্মার্টফোন ব্যবহারের সময় সানস্ক্রিন ব্যবহার করুন। তাতে ত্বককে কিছুটা হলেও ক্ষতি থেকে বাঁচাতে পারেন।
- ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন।
- একটানা অতিরিক্ত মোবাইলে কথা বলবেন না।
এই নিয়মগুলি মেনে চললে আপনার ত্বক ক্ষতির হাত থেকে বাঁচতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মজুত খাবারের পাশেই টয়লেট, ফ্রিজে আরশোলা-মাছি-রক্ত! মুম্বইয়ের প্রসিদ্ধ রেস্তরাঁর ভয়াবহ হাল
-
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, পুজোর আগেই লণ্ডভণ্ড হতে পারে বাংলা! কী বলছে হাওয়া অফিস?
-
আপত্তি সত্ত্বেও কমিশনে দলের বিকল্প নাম ও প্রতীক জমা দিল কালীঘাট! ঋত শিবিরের ভাবনায় দুই নাম
-
‘৭০ বছরের মহিলার যখন যমজ সন্তান হয়েছে…,’ প্রেগন্যান্সি গুঞ্জনের মাঝে নীরবতা ভাঙলেন নীনা
-
দিল্লিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুন, চম্পট দিল নাবালক অভিযুক্তরা, দেহ খেল কুকুরে