Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Fuchka

ফুচকায় বিষক্রিয়া, খেয়ে মৃত কিশোরী! অসুস্থ একাধিক গ্রামবাসী, মেডিক্যাল টিম গঠন স্বাস্থ্যদপ্তরের

এই ঘটনায় বিশেষ মেডিক্যাল টিম গঠন করে স্বাস্থ্যদপ্তর। রবিবার গ্রামে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে এই মেডিক্য়াল টিম।

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৪:৪৬

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৪:৪৬

options
link
ফুচকায় বিষক্রিয়া, খেয়ে মৃত কিশোরী! অসুস্থ একাধিক গ্রামবাসী, মেডিক্যাল টিম গঠন স্বাস্থ্যদপ্তরের zoom
২ আগস্ট, রবিবার। বীরভূমে ফুচকা খেয়ে অসুস্থরা চিকিৎসাধীন হাসপাতালে। নিজস্ব ছবি।
Advertisement

ফুচকা খেয়ে চরম পরিণতি! মৃত্যু হল এক কিশোরীর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এলাকার ২০-২৫ জন। ঘটনাটি ঘটে বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম মোড় এলাকায়। শুক্রবার একটি ফুচকার স্টল থেকে ফুচকা খান এলাকার কয়েকজন বাসিন্দা। কয়েকজন আবার প্যাক করে বাড়িতেও নিয়ে আসেন। সেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। রবিবার সকালে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অসুস্থ এক কিশোরীর। অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বিশেষ মেডিক্যাল টিম গঠন করে স্বাস্থ্যদপ্তর। রবিবার গ্রামে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে এই মেডিক্য়াল টিম।

মৃত কিশোরীর নাম হাসিনা খাতুন। তার বাড়ি মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম মোড় এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গ্রাম মোড়ে সিএসপি ব্যাঙ্কের পাশের এক ফুচকা বিক্রেতার কাছ থেকে ১০০ টাকার ফুচকা কিনে বাড়িতে নিয়ে আসে পরিবারের এক সদস্য। পরে পরিবারের সকলে মিলে সেই ফুচকা খান। অভিযোগ, ফুচকা খাওয়ার প্রায় দু’ঘণ্টা পর থেকেই একে একে সকলের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। দ্রুত তাঁদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার হাসিনা খাতুনের মৃত্যু হয়। পরিবারের বাকি অসুস্থ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুধু ওই পরিবার নয়, এলাকার বেশ কয়েকজন বাসিন্দাও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করে স্বাস্থ্যদপ্তর। রবিবারই গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে এই মেডিক্যাল টিম। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে খাদ্যের নমুনা সংগ্রহ করা হতে পারে। অন্যদিকে, মল্লারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানতে পুলিশ ও স্বাস্থ্যদপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.