ফের রক্ত ঝরল ভাঙড়ে! ‘খুন’ এক আইএফএফ কর্মী। মৃত যুবকের নাম আতাবুদ্দিন মোল্লা। তাঁর বাড়ি ভাঙড়ের মাধবপুর এলাকায়। বিজেপির লোকজন এই খুন করেছে বলে মৃতের পরিবারের তরফে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
ভোটের আগে থেকেই রাজনৈতিকভাবে উত্তপ্ত ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষ চলছিল বলে অভিযোগ। ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়। ভোটের ফলপ্রকাশের পর থেকে ভাঙড় এলাকায় বড় কোনও উত্তেজনা দেখা যায়নি। তবে এবার খুন আইএসএফ কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আইএসএফ কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কর্মীর।
আরও পড়ুন:
গভীর রাতে বছর ৩৫ বয়সি আইএসএফ কর্মী আতাবুদ্দিন মোল্লার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। অভিযোগ, বিজেপি নেতা গোলাম সরোয়ার ও তাঁর সহযোগী মোস্তফা ধারালো অস্ত্র দিয়ে কোপায়! রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থেকে তিনি মারা যান। পরে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। মৃতের পরিবারের অভিযোগ, বছর কয়েক আগে আতাবুদ্দিনের সঙ্গে গোলাম সরোয়ার ঝামেলা ছিল। রাজ্যে পালাবদলের পরে সেই ঘটনারই শোধ তুলল অভিযুক্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের