বাঁকুড়ার দেবীপুরে হাড়হিম কাণ্ড! শনিবার গভীর রাতে জঙ্গলে উদ্ধার কলেজ ছাত্রের দেহ। পাশে উদ্ধার সুইসাইট নোট ঘিরে ঘনাচ্ছে রহস্য। শনিবার গভীর রাতে দেবীপুর জঙ্গল থেকে ছাতনা চণ্ডীদাস কলেজের ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু মৃত্যুর থেকেও বড় হয়ে উঠেছে মৃত্যুর আগে কাটানো শেষ কয়েকটা মিনিট।
মৃত কলেজ পড়ুয়া বিকাশ রায়। বয়স ২৩ বছর। তদন্তকারীদের দাবি, ঘটনার আগে জগদল্লা এলাকার এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল বিকাশ। সেই ভিডিও কল চলাকালীনই আচমতা ভিডিও কল বন্ধ হয়ে যায়। এরপরই নাকি ওই তরুণী বিকাশের বন্ধুদের ফোন করতে থাকেন একাধিকবার। তারপরই গভীর রাতে ওই যুবকের দেহ উদ্ধার জঙ্গল থেকে। পাশে উদ্ধার হয় একটি সুইসাইড নোট।
আরও পড়ুন:
তদন্তকারীদের দাবি, ভিডিও কলে ঠিক কী কথোপকথন হয়েছিল? কেন আচমকা ভিডিও কল বন্ধ হয়ে গেল? কী এমন ঘটেছিল, যার পরপরই বন্ধুদের ফোন করা হয়? এই প্রশ্নগুলির উত্তরই এখন তদন্তের কেন্দ্রবিন্দু। পুলিশ ইতিমধ্যেই মোবাইল ফোন, ডিজিটাল তথ্য এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট খতিয়ে দেখতে শুরু করেছে।
তদন্তে উঠে আসা তথ্য বলছে, ফেসবুকের মাধ্যমে পরিচয় ওই তরুণ-তরুণীর, তারপর প্রেম। সহপাঠীদের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে ভাঙন দেখা দিয়েছিল। এমনকি সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতি নিয়ে অশান্তির কথাও শোনা যাচ্ছিল। যদিও শনিবার রাতে ওই তরুণী কেন বারবার ফোন করছিলেন, তা নিয়ে বিকাশের বন্ধুদের অনেকেই এখন প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের