Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Arambag

আরামবাগে বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি! নেপথ্যে কারা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বিজেপি কর্মীর নাম সুজন গড়াই। তিনি আরামবাগের গৌরহাটির বাসিন্দা। সুজন যুবমোর্চার কর্মী। শনিবার রাতে আহত বিজেপি কর্মী ও কয়েকজন ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৮:০৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৮:০৮

options
link
আরামবাগে বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি! নেপথ্যে কারা? zoom
প্রতীকী ছবি।
Advertisement

আরামবাগে গুলিবিদ্ধ বিজেপিকর্মী। শনিবার রাতে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি। বিজেপি কর্মীর পায়ে গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের ডোঙ্গল এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বিজেপি কর্মীর নাম সুজন গড়াই। তিনি আরামবাগের গৌরহাটির বাসিন্দা। সুজন যুবমোর্চার কর্মী। শনিবার রাতে আহত বিজেপি কর্মী ও কয়েকজন ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় দুষ্কৃতী সরোজ লাগা ও কয়েকজন সুজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ডগুলি চালায়। সুজনের পায়ে গুলি লাগলে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। জখম বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। থানায় চারজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত রবিবার বলেন, “আমাদের কয়েকজন কার্যকর্তা রাতে ওখানে দাঁড়িয়েছিল। সেই সময় সরোজ লাগা-সহ কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। সুজনের পায়ে গুলি লেগেছে। এরা দুষ্কৃতী। কঠোর শাস্তির দাবি জানিয়েছি। থানায় এফআইআর হয়েছে।” অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.