Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Howrah

৪ মাসেই ঘুচল ৫০ বছরের অপ্রাপ্তি, বিধায়ক রুদ্রনীলের উদ্যোগে রাস্তা ঢালাই হাওড়ার ‘বঞ্চিত’ ওয়ার্ডে

হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগে ভূতবাগান খালপাড় এলাকায় শুরু হল ঢালাই রাস্তার কাজ।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৪:৫৬

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৪:৫৬

options
link
৪ মাসেই ঘুচল ৫০ বছরের অপ্রাপ্তি, বিধায়ক রুদ্রনীলের উদ্যোগে রাস্তা ঢালাই হাওড়ার ‘বঞ্চিত’ ওয়ার্ডে zoom
নিজে তদারকি করে রাস্তা ঢালাই করালেন রুদ্রনীল। নিজস্ব ছবি।
Advertisement

পাকা রাস্তা! সে আবার কী? ৫০ বছর ধরে এই প্রশ্নের উত্তরটাই খুঁজে চলেছেন হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নতুন সরকারের জমানায় অবশেষে ঘুচল দুর্ভোগ। হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগে ভূতবাগান খালপাড় এলাকায় শুরু হল ঢালাই রাস্তার কাজ। নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা ঢালাইয়ের কাজ করালেন বিধায়ক।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৫০ বছর পেরিয়ে গেলেও এলাকায় কোনও পাকা রাস্তা নেই। বর্ষায় দুর্ভোগের শেষ থাকে না। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন তারা। যার জেরে নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে। বর্ষায় ওই রাস্তায় জল জমে কার্যত মরণফাঁদ! অভিযোগ, গত সরকারের আমলে বহুবার পাকা রাস্তার জন্য দরবার করলেও কেউ কানেই তোলেনি। মেলেনি সুরাহা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে নতুন সরকারের আমলে ছবিটা বদলাল অবশেষে। ৫০ বছরের ‘অপ্রাপ্তি-যোগ’ ঘুচবে এবার! স্থানীয়দের সমস্যা কথা শুনে এলাকায় নতুন রাস্তা তৈরি উদ্যোগ নেন বিধায়ক রুদ্রনীল ঘোষ নিজেই। প্রতিশ্রুতি মতো শুরু হল কংক্রিটের নতুন রাস্তা তৈরির কাজ। শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, “মানুষকে পরিষেবা দিতে সর্বদা উদ্যোগী বর্তমান সরকার। তাই যেমন প্রতিশ্রুতি, তেমন কাজ।” স্থানীয়দের দাবি, “এতদিনে মনে হচ্ছে ভোটটা ঠিক জায়গায় দিয়েছি। আগের সরকারের সময়ে শুধু প্রতিশ্রুতি পেয়েছি। নতুন সরকার এসে কাজটা করছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.