Zubeen Garg First Death Anniversary

রক্তদান শিবিরে রক্ত দিলেন অসমের মুখ্যমন্ত্রী, জুবিনের মৃত্যুবার্ষিকীতে কী বার্তা স্ত্রী গরিমার?

জুবিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে অসম সরকারের বিশেষ উদ্যোগ। গায়ককে নিয়ে নতুন ছবি ঘিরে বিশেষ বার্তা স্ত্রী গরিমার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:১৬

options
link
রক্তদান শিবিরে রক্ত দিলেন অসমের মুখ্যমন্ত্রী, জুবিনের মৃত্যুবার্ষিকীতে কী বার্তা স্ত্রী গরিমার?
জুবিন গর্গ। ছবি: সোশাল মিডিয়া

আজ থেকে ঠিক একবছর আগে ১৯ সেপ্টেম্বর সঙ্গীতের দুনিয়ায় আছড়ে পড়েছিল শোক। অসম হারিয়েছিল তার ভূমিপুত্র জুবিন গর্গকে। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সিঙ্গাপুরে গায়কের রহস্য মৃত্যু ঘিরে একেবারে তোলপাড়। বছর পেরিয়ে আজও কাশ্মীর টু কন্যাকুমারী জুবিনের সুরের মূর্চ্ছনায় মোহিত। প্রথম মৃত্যুবার্ষিকীতে (Zubeen Garg First Death Anniversary) দ্য অসম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রয়াত শিল্পীর স্মৃতিতে রাজ্যজুড়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে। সেখানে যোগ দিয়ে রক্ত দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

Advertisement

অন্যদিকে আজকের দিনে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ স্ত্রী গরিমা গর্গও। সাংগঠনিক জেলাগুলিতে এই রক্তদান কর্মসূচি প্রয়াত সংগীতশিল্পীর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই উদ্যোগ। অসমের মন্ত্রী রমেশ্বর তেলিও জানান, জুবিন গার্গের স্মৃতির প্রতি সম্মান জানানোর উদ্দেশেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।১৯ সেপ্টেম্বর অসমজুড়ে শিল্পী ও বিভিন্ন সংগঠন সংগীতজগতের এই কিংবদন্তিকে স্মরণ করতে একত্রিত হয়। গুয়াহাটি সংলগ্ন সোনাপুর এলাকায় অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU)-এর সদস্য, পরিবারের লোকজন এবং শিল্পীরা সমবেত হন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জুবিন গর্গের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সংস্থার উপদেষ্টা, . সমুজ্জ্বল ভট্টাচার্য জুবিনের রহস্য মৃত্যু ও ন্যায়বিচারের দাবি প্রসঙ্গে বলেন, “আজ আমরা জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। আকস্মিক সেই ঘটনার পর এক বছর কেটে গিয়েছে। জুবিন গর্গকে অবশ্যই ন্যায়বিচার পেতে হবে।” অসম সরকারও সংস্কৃতি বিষয়ক দপ্তরের তরফে ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জুবিনের স্মরণে তিন দিনের একটি কর্মসূচির আয়োজন করেছিল।

জুবিন গর্গের সঙ্গে বাঙালির সম্পর্ক শুধু গান বা সিনেমার পর্দায় সীমাবদ্ধ ছিল না। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং বাংলার মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর ও আন্তরিক। সেই সম্পর্ক, ভালোবাসা এবং স্মৃতিকে কেন্দ্র করেই পরিচালক শ্রী প্রীতম নিয়ে আসছেন তাঁর আগামী ছবি ‘লভ ইউ জুবিনদা’।

Assam BJP Blood Donation Camp for Zubeen Garg
জুবিন গর্গ

মৃত্যুবার্ষিকীতে স্ত্রী গরিমা গর্গ বলেন, “এটা শুধু জুবিন গর্গকে নিয়ে একটি ট্রিবিউট ছবি নয়। এটা ওঁর প্রতি ভালোবাসা এবং বাংলার মানুষের সঙ্গে জুবিনের যে গভীর সম্পর্ক ছিল সেই ভালোবাসারও প্রতিফলন। জুবিন বলত, আমি আধা বাঙালি। বাংলার মানুষের সঙ্গে ওর গভীর একটা সম্পর্ক ছিল। ও প্রচুর বাংলা বই পড়ত, বাংলার সংস্কৃতিকে খুব ভালোবাসত। বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গেও ও দীর্ঘদিন কাজ করেছে এবং এখানকার মানুষের কাছ থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছে।”

Garima Garg Gets Emotional at Tribute to Zubeen Garg
সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ

আরও বলেন, “এই ছবিটি অসম ও বাংলার মধ্যে সেতুবন্ধনের মতো কাজ করবে। জুবিনের জন্য অসম ও বাংলার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, এই ছবির মাধ্যমে সেই বন্ধন আরও মজবুত হবে।” একইসঙ্গে প্রয়াত স্বামী জুবিন গর্গের রহস্য মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন গরিমা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.