ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এই মুহূর্তে ইটালিতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)। বিদেশের মাটিতে চরম হেনস্তার শিকার ওপার বাংলার অভিনেত্রী। চব্বিশ সালে জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাশুল গুনলেন বাঁধন! ফেসবুক লাইভে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন বাঁধন। অভিযোগের আঙুল, আওয়ামি লিগের দিকে।
আরও পড়ুন:
বাঁধনের বক্তব্য, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামি লিগের কর্মী ও বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়েছেন। অভিনেত্রীর অভিযোগ, ভাইয়ের পরিবারের সঙ্গে যখন পার্কে গিয়েছিলেন তখনই অতর্কিত হামলা চালায়। রেহাই পায়নি ভাইয়ের চার বছরের বাচ্চাটিও।
বাঁধন লাইভ ভিডিওতে বলেন, “এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই। তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।”
সমাজমাধ্যমে আজমেরী হক বাঁধন কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে হামলাকারীদের থামানোর চেষ্টা করলে একজনকে বলতে শোনা যায়, “কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।” কয়েকজন আবার বাঁধনকে তাঁর রাজনৈতিক অবস্থানের কারণে ‘জুলাই জঙ্গি’ বলেও আক্রমণ শানিয়েছেন।
বাঁধনও ভিডিওবার্তায় দৃঢ় কণ্ঠে বলেন, “তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।” ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদী কণ্ঠে বাঁধন বলেন, “আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন যে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হল। আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল। কিন্তু আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা