Payel De

অবশেষে স্বস্তি, দুর্ভোগ কাটিয়ে কালিম্পং থেকে ঘরে ফিরলেন পায়েল-দ্বৈপায়ন

প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ে আটকে গিয়েছিলেন পায়েল ও তাঁর পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২১, ২০:১০

options
link
অবশেষে স্বস্তি, দুর্ভোগ কাটিয়ে কালিম্পং থেকে ঘরে ফিরলেন পায়েল-দ্বৈপায়ন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বপরিবারে বাড়ি ফিরলেন অভিনেত্রী পায়েল (Payel De) ও তাঁর স্বামী অভিনেতা দ্বৈপায়ন। পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে কালিম্পঙে আটকে গিয়েছিলেন পায়েল। পাহাড় থেকে সঠিক সময়ে নামতে না পারায় গত ২০ অক্টোবর কলকাতা ফেরার ট্রেনেও উঠতে পারেননি তাঁরা। শেষমেশ বাগডোগরা থেকে বিমানে করেই শুক্রবার কলকাতায় পা রাখলেন পায়েল, দ্বৈপায়ন ও তাঁর পরিবার। তবে বাগডোগরাতে পৌঁছনোর পরও সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী।

Advertisement

বাগডোগরা থেকে সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে অভিনেত্রী পায়েল জানিয়ে ছিলেন, ‘অনেক কষ্টে আমরা পাহাড় থেকে নেমে তো এলাম। ভেবেছিলাম এবার হয়তো শান্তিতে বাড়িতে ফিরব। কিন্তু বিমানবন্দরে এসে দেখি, সব বিমানের সময় বার বার পিছিয়ে যাচ্ছে। প্রচুর বিমান বাতিল হচ্ছে। আমাদের ফ্লাইট ছিল বেলা ১১.৪৫-এ। জানি না কী হবে! খুবই দুশ্চিন্তা হচ্ছে। আমাদের লাগেজও চেক ইনে চলে গিয়েছে। তাই এখন দুম করে বিমানবন্দর থেকে বের হতেও পারব না। এয়ারলাইন্সের তরফ থেকেও এখনও কিছু জানানো হয়নি। তার উপর বিমানবন্দরে থিক থিক করছে যাত্রী। বসার জায়গাটুকুও নেই।’ তবে শেষমেশ বাড়ি ফিরে এখন স্বস্তি পেয়েছেন পায়েল ও তাঁর পরিবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিনেত্রী পায়েল ও অভিনেতা দ্বৈপায়নের পায়ের তলায় সরষে। সুযোগ পেলেই ঘুরতে চলে যান। এ ব্যাপারে পাহাড় তাঁদের প্রথম পছন্দ। পুজোর সময় শুটিংয়ের কাজ বন্ধ থাকে। তাই এই ছুটিকে কাজে লাগিয়ে কালিম্পঙে ঘুরতে গিয়েছিলেন পায়েল ও দ্বৈপায়ন। কিন্তু ঘুরতে গিয়ে যে এরকম বিপাকে পড়তে হবে, তা আন্দাজও করতে পারেননি। প্রথমে স্বামী দ্বৈপায়ন, সন্তান মেরাখ, শ্বশুর, শাশুড়িকে নিয়ে কালিম্পংয়ের কাছে টাকনা নামের একটি গ্রামের গেস্ট হাউজে ছিলেন অভিনেত্রী। ভারী বৃষ্টির কারণে ঘরবন্দি ছিলেন তাঁরা। 

Advertisement

 

Actress Payel de stuck in kalimpong with family Due to heavy Rain

 

[আরও পড়ুন: আরিয়ানকে মাদক জোগাড় করে দিতেন অনন্যা! এনসিবিকে কী জানালেন অভিনেত্রী?]

ঘরে ফেরার কথা জানিয়ে ফেসবুকে পায়েল লিখলেন, ‘অবশেষে বাড়িতে ফিরলাম। খুবই দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কেটেছে। ধন্যবাদ সবাইকে এই সময়টা আমাদের পাশে থাকার জন্য। ‘

 

[আরও পড়ুন: আরিয়ানকে মাদক জোগাড় করে দিতেন অনন্যা! এনসিবিকে কী জানালেন অভিনেত্রী?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.