সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন ঠ্য়ালা! রবিঠাকুরের জন্মদিনে বাংলাদেশের প্রয়াত কবি রুদ্র মহম্মদ শহিদুল্লার গান লিখে পোস্ট! তাও আবার ভুল বানান! হ্যাঁ, বুধবার সোশাল মিডিয়ায় এমনই কাণ্ড ঘটিয়েছেন টলিউডের ‘গ্ল্যামার কুইন’ নুসরত জাহান। আর তা করেই তুমুল কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।
নুসরত জাহান যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে, শাড়ি পরে বাগানে ফুলের গায়ে হাত বোলাচ্ছেন নুসরত। আর এই ছবির ক্যাপশনে ভুল বানানে ”আমার ভিতর বাহির অন্তরে অন্তরে” গানটি লিখলেন নুসরত। তাঁর লেখায় রয়েছে একাধিক বানান ভুলও।
নুসরতের এই কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই বলছেন, ইদানীং নুসরত শুধু ভুলই করে যাচ্ছেন। ভুল করা তাঁর অভ্যাস!
[আরও পড়ুন: ১৯৬৫ ঘণ্টায় তৈরি আলিয়ার শাড়ি, বউমার ‘মেট গালা’ কীর্তিতে গর্বিত শাশুড়ি নীতু! বললেন…]
কয়েকমাস আগেই ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলে ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। এমনকী, উতপ্ত সন্দেশখালিতে না যাওয়ায় সমালোচনার মুখেও পড়েছিলেন নুসরত। নেটিজেনরা কিন্তু ট্রোলের সময় সেই প্রসঙ্গও টেনে আনছেন।
[আরও পড়ুন: ‘জাগো, জনতা জনার্দন’, ভোট উৎসবে যোগ দেওয়ার আর্জি ‘রাম’ রণবীর, করণ-সিদ্ধার্থের]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!