Kamal Haasan

‘সম্প্রীতি নষ্ট করছেন’, কন্নড় বিতর্কে নিজভূমেই কোণঠাসা কমল হাসান, দায়ের অভিযোগ

বেঙ্গালুরুতে কমলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কর্ণাটকা রক্ষণা বেদিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৫, ১৪:৪২

options
link
‘সম্প্রীতি নষ্ট করছেন’, কন্নড় বিতর্কে নিজভূমেই কোণঠাসা কমল হাসান, দায়ের অভিযোগ
'ককরোচ' নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তের প্রশংসা কমল হাসানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কন্নড় ভাষায় গান গাওয়ার জোরজুলুমের প্রতিবাদ করে বিপাকে পড়েছিলেন সোনু নিগম। এবার কন্নড় ভাষায় উৎস নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে নিজভূমেই আইনি জটিলতায় দাক্ষিণাত্যভূমের সুপারস্টার কমল হাসান। যার জেরে অভিনেতা-রাজনীতিকের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করল কর্ণাটকা রক্ষণা বেদিকে সংগঠন।

Advertisement

শনিবার চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে কমল হাসান দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তাঁর এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এমনকী কমল হাসানের বিতর্কিত মন্তব্যে সংশ্লিষ্ট রাজ্যে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং বিজেপিও। কর্নাটকের বিরোধী দলনেতা আর অশোকা বলেন, “কমল একজন মানসিক রোগী। আমি সরকারকে অনুরোধ করব যে কর্নাটকে তাঁর সমস্ত ছবি বয়কট করা হোক। না হলে তিনি মানসিক রোগীর মতোই আচরণ করতে থাকবেন।” কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “কন্নড় ভাষার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি দুর্ভাগ্যের যে কমল সেটা জানেন না।।” রাজনৈতিকমহলে জোর শোরগোল পড়ার পরই কমলের বিরুদ্ধে বেঙ্গালুরুর আরএম নগর থানায় অভিযোগ দায়ের করে কর্ণাটকা রক্ষণা বেদিকে। অভিযোগনামায় সংগঠনের সভাপতি প্রবীণ শেট্টির উল্লেখ, কমল হাসানের এহেন মন্তব্য অনৈতিক। এর জেরে দুই রাজ্যের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে। জানা গিয়েছে, এইআইআর-ও দায়ের হতে চলেছে প্রবীণ তারকার বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, কমল রাজ্যসভার সদস্য হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। আগামী ১৯ তারিখ তামিলনাড়ুতে রাজ্যসভার নির্বাচন। সেখানে ডিএমকে-র সঙ্গে নির্বাচনী জোট সমীকরণ বজায় রেখে এবং যোগ-বিয়োগের অঙ্কে সংসদের উচ্চকক্ষে তাঁর আসনপ্রাপ্তি বড়সড় সম্ভাবনা। তবে ডিএমকে চাইলেই তো হবে না। কমলের নিজস্ব দল এমএনএম-এরও সম্মতি চাই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.