Salman Khan-Sidharth Malhotra

‘খুব শীঘ্রই তোমাদের…,’ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় সিদ্ধার্থ-কিয়ারা! বিরাট ইঙ্গিত সলমনের

ফের বাবা হচ্ছেন 'শেরশাহ' সিদ্ধার্থ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৫৯

options
link
‘খুব শীঘ্রই তোমাদের…,’ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় সিদ্ধার্থ-কিয়ারা! বিরাট ইঙ্গিত সলমনের
সলমন খান ও সিদ্ধার্থ-কিয়ারা। ছবি: সোশাল মিডিয়া

রাধাষ্টমীর দিন দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হয়েছেন রণবীর ঘরনি দীপিকা পাডুকোন। খুশির আবহেই এবার আরও এক সুখবর মায়ানগরীর সিনেপাড়ায়! সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর জীবনেও আসতে চলেছে আরও এক নতুন সদস্য? ইঙ্গিত দিলেন বলিউডের ভাইজান তথা সুপারস্টার সলমন খান (Salman Khan)!

Advertisement

‘বিগ বস ২০’-এর ঘরে ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়া। সেখানেই সদ্য বাবা হওয়া সিদ্ধার্থকে পিতৃত্বের এই নতুন অধ্যায়ের অভিজ্ঞতা কেমন জানতে চান। উচ্ছ্বসিত হয়ে বলে ওঠেন, “খুব ভালো। খুব ভালো।” পনেরো মাসের মেয়েকে নিয়ে আবেগতাড়িত হয়ে বলেন, নতুন কথা বলা শিখেছে। এরপরই বোমাটা ফাটান সলমন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Sidharth Malhotra and Tamannaah Bhatia on Bigg Boss set
ছবির প্রচারে সিদ্ধার্থ-তামান্না

বিগ বসের ঘরে সিদ্ধার্থকে পেয়েই সলমন জানতে চান বিবাহিত জীবন কেমন উপভোগ করছেন? আসলে একটা সময় তিনিই তো সিদ্ধার্থকে বিয়ের জন্য বারবার উদ্ভুদ্ধ করতেন। অতীত প্রসঙ্গ টেনে সলমনের রসিকতা, “তোমাকে তো সেই সময় কতবার বলেছিলাম, বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। তখন তো তুমি লাজুক বউ সেজে ছিলে।”

Advertisement

সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ বলেন, “আমরা আমাদের গোপন কথাটা গোপনই রেখেছিলাম ভাই। সঠিক সময়ে সেই রহস্য প্রকাশ করেছি।” সলমন ফের মজা করে বলেন, “সেই রহস্য এখন তোমাদের সন্তানের মধ্যে আছে।” বাবা হওয়ার অনুভূতি প্রসঙ্গে সিদ্ধার্থের সংযোজন, “আমার মনে হয়, বাবা হওয়াই সম্ভবত এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি।”

Salman Khan mentions Sidharth Malhotra and Kiara Advani’s second child.
প্রেগন্যান্ট কিয়ারা

মেয়ের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “আমাদের আদরের ছোট্ট মেয়ে এখন প্রায় পনেরো মাসের হয়ে গিয়েছে। এখন ও নতুন নতুন কথা বলছে। অনেক কথা শিখছে। আমার মনে হয়, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি এবং আশা করি এই অনুভূতি সবসময় এমনই থাকবে।” সিদ্ধার্থের কথা শেষ হতেই সলমনের আশীর্বাদ, “আশা করি খুব শিগগিরই তোমাদের আরও একটি সন্তান হবে।” এই কথা শুনে বিগ বসের ঘরে হাসির ফোয়ারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.