Samay Raina Wedding

‘টুয়েলভথ ফেল’ নায়িকার সঙ্গেই সাত পাক সময়ের! কবে বিয়ে? ভাইরাল পোস্ট ঘিরে চর্চা

মেধার সঙ্গে বিয়ের পিঁড়িতে সময়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:০৪

options
link
‘টুয়েলভথ ফেল’ নায়িকার সঙ্গেই সাত পাক সময়ের! কবে বিয়ে? ভাইরাল পোস্ট ঘিরে চর্চা
মেধার সঙ্গে সাত পাক সময়ের? ছবি: সোশাল মিডিয়া

বেশ কয়েকদিন ধরেই ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট ২’-এ সময় আর শ্যারনের খুনসুটি আলোচনার কেন্দ্রে। সত্যিই শ্যারনের সঙ্গে চুপিচুপি প্রেম করছেন? জল্পনার মাঝে সময়ের ‘ইন্টারনেট শুধু নিজের মতো করে গল্প বানাচ্ছে’ মন্তব্যে চর্চায় পড়েছে যতিচিহ্ন। শ্যারনই প্রথম মহিলা নন, এর আগে সময়ের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী মেধা শঙ্করের। এবার মেধার সঙ্গে সময়ের বিয়ের গুঞ্জনে সরগরম টিনসেলটাউন।

Advertisement

সম্প্রতি মেধা ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট ২’-এর একটি পর্বে বরুণ ধাওয়ান, শ্যারন বর্মা এবং নিশান্ত তানওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানেই বন্ধুত্ব নিয়ে আলোচনার মাঝে মেধাকে ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে সম্বোধন করেন সময়। প্রেমচর্চা উসকে ‘টুয়েলভথ ফেল’ নায়িকার সঙ্গে সময়ের বিয়ের জল্পনা আরও জোরাল হচ্ছে তা বললে অত্যুক্তি হবে না। দীপাবলির পরই সিঙ্গল থেকে মিঙ্গল হচ্ছেন সময়? 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মেধা শঙ্করই সময় রায়নার মনের মানুষ। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরেই বৈবাহিকবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। যদিও সময় বা মেধা কেউই ব্যক্তিগতজীবন নিয়ে প্রকাশ্যে কোনওরকম মন্তব্য করেননি। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, শীতের হিমেল হাওয়া গায়ে মেখে সময় ও মেধা জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা করবেন।

Advertisement
Samay Raina-Medha Shankr Wedding Rumours: Viral Post Claims December Marriage
সময় রায়না

‘রেডিট’-এর একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই জল্পনার সূত্রপাত। ভাইরাল হওয়া ‘রেডিট’-এর পোস্ট অনুযায়ী, ‘আমি সময় রায়নার পরিবারের খুবই ঘনিষ্ঠ। গতকাল তাঁর মায়ের সঙ্গে কথা বলার পর এটা নিশ্চিতভাবে বলতে পারি সময় রায়না ও মেধা শঙ্কর ছাব্বিশের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন। আপাতত ওঁরা দু’জন ছুটি কাটাচ্ছেন। সময় নাকি যত তাড়াতাড়ি সম্ভব মেধাকে বিয়ে করতে চান।’

বিগত বেশ কিছুদিন ধরেই সময় ও মেধার প্রেমের গুঞ্জনে সরগরম মায়ানগরীর সিনেপাড়া। একাধিকবার তাঁদের যুগলবন্দি উপস্থিতি সেই প্রেমের জল্পনাকে জোরাল করেছে তা বলাই বাহুল্য। সুইজারল্যান্ড থেকে চর্চিত প্রেমিকযুগলের ছুটির মুডের আলো-আঁধারি ছবিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।

যদিও সেই পোস্টের সত্যতা সময় বা মেধা কেউই স্বীকার করেননি। এমনকী ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট ২’-এর সাম্প্রতিক সিজনেও মেধার সঙ্গে সম্পর্কের কথা কার্যত অস্বীকার করেছেন সময়। শেষ পর্যন্ত তাঁদের প্রেম-বিয়ের জল্পনা গুঞ্জনের পর্যায়েই রয়ে যায় নাকি পরবর্তী ধাপে পৌঁছায় সেই উত্তরের অপেক্ষায় অনুরাগীমহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.