মঙ্গলবার দুপুরে আচমকাই মায়ানগরীর সেলেব পাড়ায় আছড়ে পড়ে দুঃসংবাদ! ইহলোকের মায়া ত্যাগ করে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মুখার্জি পরিবারের সদস্যের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য করণ জোহর, আলিয়া ভাট, অনিল কাপুর-সহ একাধিক সেলেবরা একে-একে ভিড় জমাতে শুরু করেন। এহেন কঠিন সময়ে বন্ধু রানির পাশে থাকতে শশব্যাস্ত শিডিউল ফেলে স্ত্রী গৌরী খানকে নিয়ে ছুটে গেলেন শাহরুখ খানও।
আরও পড়ুন:
কিং খানের পাশাপাশি তাঁর স্ত্রী গৌরীর সঙ্গেও যে রানি মুখোপাধ্যায়ের সুসম্পর্ক, সেকথা ঘনিষ্ঠদের অজানা নয়। অতঃপর এহেন দুঃসময়ে মাতৃহারা অভিনেত্রীর পাশে থাকতে প্রকৃ বন্ধুর মতো ছুটে গিয়েছেন দু’জনেই। এদিন বিকেল নাগাদ জুহুর পবন হংস শ্মশানে কৃষ্ণা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানেই সস্ত্রীক যোগ দিয়েছিলেন বলিউড বাদশা। ছবিশিকারীদের সুবাদে ভাইরাল হওয়া ছবি-ভিডিওয় ভগ্নহৃদয়ে কিং খানকে শ্মশানে প্রবেশ করতে দেখা যায়। সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মন্তব্য, ‘এটাই তো প্রকৃত বন্ধুর পরিচয়।’
View this post on InstagramAdvertisement
কাজলের পাশাপাশি শাহরুখ খানের ফিল্মি কেরিয়ারের অন্যতম ‘হিট নায়িকা’ রানি মুখোপাধ্যায়। একসময় বলিউডে শাহরুখ-রানি মানেই সিনেমা সুপারহিট। শুরুটা হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে। পরবর্তীতে ‘চলতে চলতে’, ‘বীর-জারা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো একাধিক ছবিতে রোম্যান্টিক জুটি হিসেবে ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁরা। কিং খানের ‘কভি খুশি কভি গম’ ছবিতেও ক্যামিও চরিত্রে ছিলেন রানি মুখোপাধ্যায়। খবর, শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এও সুহানা খানের মায়ের চরিত্রে রয়েছেন রানি। দু’দশকের সেই বন্ধুত্বের খাতিরেই মঙ্গলবার রানির কাছে ছুটে গিয়েছিলেন শাহরুখ।
View this post on Instagram
জানা গিয়েছে, মৃত্যুকালে কৃষ্ণার বয়স হয়েছিল ৭৫। এযাবৎকাল মুখার্জি পরিবারের নানা উৎসবে আতিথেয়তা সামলাতে দেখা গিয়েছে তাঁকে। রানির সঙ্গে বলিউডের নানা অনুষ্ঠানেও দেখা যেত মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে। তাঁর প্রয়াণ সংবাদ পেয়ে শেষশ্রদ্ধা জানাতে ছুটে যান রানির বন্ধু-পরিচালক করণ জোহর, ‘নায়ক’ সহ-অভিনেতা অনিল কাপুর, ফারহান আখতাররা।
এদিন কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আনা হয় জামাই আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার তরফে। এক বিবৃতিতে জানানো হয়, “অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি যে, রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতি কৃষ্ণা মুখোপাধ্যায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এযাবৎকাল আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং পাশে থাকার জন্য মুখার্জি পরিবার আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি।”
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের