Kangana Ranaut

‘গাঙ্গুবাইয়ের সাফল্য ভুয়ো, জলে দুধ মেশাচ্ছেন আলিয়া!’ কটাক্ষ কঙ্গনার

কয়েক দিন আগে আলিয়াকে 'নির্বোধ' বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২২, ১৯:২৫

options
link
‘গাঙ্গুবাইয়ের সাফল্য ভুয়ো, জলে দুধ মেশাচ্ছেন আলিয়া!’ কটাক্ষ কঙ্গনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক সপ্তাহেই একশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiwadi)। আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ সবাই। কিন্তু ‘গাঙ্গুবাই’ ছবির সাফল্য নিয়ে একেবারেই খুশি নন কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, কঙ্গনা কিছুতেই মানতে পারছেন না আলিয়ার অভিনয় নিয়ে কেন এত মাতামাতি হচ্ছে! আর এরকমই বিদ্বেষ নিয়ে কঙ্গনা এবার ইনস্টাগ্রামে নতুন এক পোস্ট দিলেন। যেখানে কঙ্গনা স্পষ্টই লিখলেন, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির ব্যবসার অঙ্ক একেবারেই ভুয়ো! দুধে জল নয়, এক্ষেত্রে জলে দুধ মেশানো হয়েছে! তবে এখানেই থামলেন না কঙ্গনা। যে সব সংবাদ মাধ্যম আলিয়ার এই ছবিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, তাদেরকেও চাটুকারি কটাক্ষ করেছেন কঙ্গনা।

Advertisement

It's all about Alia Bhatt in Sanjay Leela Bhansali's Gangubai Kathiawadi

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আলিয়া ভাটের সঙ্গে কঙ্গনার তিক্ত সম্পর্ক বহুদিনের। সেই নেপোটিজম বিতর্কের শুরু থেকেই আলিয়াকে বার বার টেনে আনেন কঙ্গনা। সঞ্জয়লীলা বনশালির গাঙ্গুবাই মুক্তি পাওয়ার আগে থেকেই আলিয়াকে নিয়ে নানা মন্তব্য করে চলেছিলেন কঙ্গনা। কখনও ‘পাপা কি পরী’, কখনও ‘রমকম ডাম্বো’। আলিয়ার অভিনয় নিয়ে খিল্লিও উড়িয়েছেন কঙ্গনা। আর এবার কঙ্গনা যেন একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়ালেন। মন খুলে প্রশংসা করলেন গাঙ্গুবাইয়ের। তবে কথায় আছে না ভাঙব তবু মচকাবো না! ঠিক তেমনটাই যেন করলেন কঙ্গনা। কঙ্গনা রানাউত ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন। যেখানে গাঙ্গুবাই ছবির নাম না করে আলিয়ার প্রশংসা করেছেন কঙ্গনা। তবে হঠাৎ করে আলিয়ার প্রতি সুর আবার কেন পালটে দিলেন কঙ্গনা, তা বোঝা দায়।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া বন্ধ করুন’, নারী দিবসে বার্তা মিমির]

কয়েক দিন আগেই গাঙ্গুবাইয়ের প্রচারে কলকাতায় এসেছিলেন আলিয়া ভাট। সাংবাদিক বৈঠকে কঙ্গনার পাপা কি পরী মন্তব্য নিয়ে মুখও খোলেন মহেশকন্যা। আলিয়ার কথায়, “যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মনুষ্যের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী।” নিজের এই বক্তব্যের মাধ্যমেই যেন যাবতীয় সমালোচনার জবাব দিয়ে দিলেন আলিয়া।

[আরও পড়ুন: রুক্মিণী ও তাঁর মা’কে সঙ্গে নিয়ে মালদ্বীপে দেব! ‘এবার বিয়েটা হয়েই যাক’, মন্তব্য নেটিজেনদের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.