National Film Awards 2026

‘এক বার জো ম্যায়নে কমিটমেন্ট’, সলমনের সংলাপে জাতীয় পুরস্কারের আসর মাতাল ‘অঙ্ক কি কঠিন’-এর খুদেরা

অনুষ্ঠানের লাল গালিচাতেই সলমন খানের 'ওয়ান্টেড' সিনেমার সংলাপ আউড়ে শোরগোল ফেলে দিল অঙ্ক কি কঠিন' সিনেমার দুই খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় এবং তপোময় দেব। খুদেদের এহেন মজার কাণ্ডকারখানা যেন জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাস এনে দিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৮:৪৪

options
link
‘এক বার জো ম্যায়নে কমিটমেন্ট’, সলমনের সংলাপে জাতীয় পুরস্কারের আসর মাতাল ‘অঙ্ক কি কঠিন’-এর খুদেরা
জাতীয় পুরস্কারের মঞ্চে সলমন খানের 'ওয়ান্টেড' মেজাজে 'অঙ্ক কি কঠিন'-এর খুদেরা ।

সিনেদুনিয়ার সাত দশকের প্রথায় ছেদ! দিল্লি থেকে সরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর এবার গুজরাতে বসেছে। এবছর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের (National Film Awards 2026) মঞ্চে কোনও তাবড় অভিনেতা-অভিনেত্রী নয়, বরং বাংলার মুখ উজ্জ্বল করেছে তিন শিশুশিল্পী- ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কী কঠিন’ ছবির সুবাদে সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে তারা। আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই সম্মাননা গ্রহণ করতে মঙ্গলবার একতানগরে পৌঁছে গিয়েছে দুই খুদে শিল্পী ঋদ্ধিমান-তপোময়রা। সেখানেই সলমন খানের সংলাপে শোরগোল ফেলে দিল ‘অঙ্ক কি কঠিন’-এর খুদেরা।

Advertisement

মঞ্চে নাম ঘোষণা হতেই রাষ্ট্রপতির হাত থেকে একে একে পুরস্কার নিল – ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তীরা। আর সেই লেন্সবন্দি গর্বের মুহূর্তই ভাগ করে নিলেন পরিচালক সৌরভ পালোধী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর মানেই চাঁদের হাট। মঙ্গলবার সকালেই গুজরাতের একতানগরে পৌঁছে গিয়েছেন ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীরা। তালিকায় রয়েছেন কার্তিক আরিয়ান, ধনুশ, মামুট্টি-সহ আরও অনেকেই। আর সেই অনুষ্ঠানের লাল গালিচাতেই সলমন খানের ‘ওয়ান্টেড’ সিনেমার সংলাপ আউড়ে শোরগোল ফেলে দিল অঙ্ক কি কঠিন’ সিনেমার দুই খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় এবং তপোময় দেব। ক্যামেরার সামনে তাদের বলতে শোনা যায়, ‘এক বার জো ম্যায়নে কমিটমেন্ট কর দি…’। দুই খুদের এহেন মজার কাণ্ডকারখানা যেন জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাস এনে দিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রেড কার্পেটে দুই শিশুশিল্পীকে দেখা গেল একদম বাঙালিবাবু বেশে। সুতোর কারুকাজ করা পোশাকে জাতীয় পুরস্কার মঞ্চে যেন বাংলার একটুকরো ঐতিহ্যকে তুলে ধরল তারা। মঞ্চে নাম ঘোষণা হতেই রাষ্ট্রপতির হাত থেকে একে একে পুরস্কার নিল – ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তীরা। আর সেই লেন্সবন্দি গর্বের মুহূর্তই সোশাল পাড়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক সৌরভ পালোধী।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.