সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ কুন্দ্রা কাণ্ডে (Raj Kundra Case)ফের বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়া (Sherlyn chopra)। সম্প্রতি পুলিশকে বয়ান দিয়ে বেরিয়ে আসার পর সংবাদমাধ্যমকে শার্লিন জানান, শিল্পা শেট্টিও (Shilpa Shetty) আমার খোলামেলা ভিডিও দেখেছেন এবং প্রশংসা করেছেন!
পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)।আপাতত, জেলেই রয়েছেন তিনি। রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পরেই তদন্তে উঠে আসে অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়ার নাম। তারপর থেকেই নানা সময়ে শার্লিন মুখ খুলেছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে। এমনকী, শার্লিন বলেছিলেন, রাজ জোর করে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন। আর এবার সোজাসুজি শিল্পাকে (Shilpa Shetty) টেনে নিয়ে আসলেন শার্লিন।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: Malaika’র নাচ দিয়ে শুরু রিয়ালিটি শো Bigg Boss OTT, অন্দরমহল ঘুরে দেখালেন Karan]
শার্লিনের কথায়, ‘আমি কখনওই ক্যামেরার সামনে সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য রাজি হইনি। তবে আমার শুটের ভিডিওগুলো দিন দিন বেশি খোলামেলা হচ্ছিল। তাই পরের দিকে একটু অস্বস্তি হয়েছিল আমার। কিন্তু রাজ আমাকে জানিয়ে ছিল শিল্পা আমার ভিডিও দেখেছে এবং প্রশংসাও করেছেন। ইন্ডাস্ট্রির সিনিয়রদের কাছ থেকে এরকম প্রশংসা পেলে তো ভালই লাগে। তবে এখন সেই শিল্পাই যদি বলেন, তিনি কিছুই জানেন না, তাহলে সত্যিই অবাক লাগে!’
এর আগে শার্লিন (Sherlyn chopra) জানিয়ে ছিলেন, ২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন। তারপর হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন রাজ। রাজের (Raj Kundra) সঙ্গে এই অ্যাপ নিয়ে বচসাও হয় আমার। তারপরই হঠাৎ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ! আমি বাধা দিলেও, রাজ আমার কথা শোনেননি।
শার্লিন আরও জানান, শিল্পার সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল ছিল না রাজের। সেই দুঃখও প্রকাশ করেছিলেন রাজ কুন্দ্রা। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের আধিকারিকদের সামনে নিজের বয়ান রেকর্ড করেছেন শার্লিন।
[আরও পড়ুন: Srabanti’র চতুর্থ প্রেমেও ভাঙন? সোশ্যাল মিডিয়ায় অভিরূপকে আনফলো করলেন নায়িকা!]
সর্বশেষ খবর
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ
-
‘আমাদের দেশে বাঁচাও কঠিন,’ যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় শান্তি ফেরাতে ফুটবলই অস্ত্র উইসাদের
-
পদ্মশ্রী গোকুলচন্দ্র দাসের উদ্যোগে ঢাকি অ্যাকাডেমির প্রস্তাব, বিধায়ক সুব্রত ঠাকুরের আশ্বাসে আশাবাদী শিল্পীরা