Ranveer Singh

রণবীরের নতুন চমক, কপিল দেবের পর এবার বিশেষভাবে সক্ষম সাঁতারুর বায়োপিকে অভিনেতা!

কপিল দেবের চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছেন রণবীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২২, ২১:০৩

options
link
রণবীরের নতুন চমক, কপিল দেবের পর এবার বিশেষভাবে সক্ষম সাঁতারুর বায়োপিকে অভিনেতা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের নিরিখে রণবীর সিংয়ের ‘৮৩’ ছবি মোটেই সফল নয়। তবে কপিল দেবের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছেন রণবীর সিং। অনেকে তো আমির খানের পর রণবীর সিংকেই মিস্টার পারফেকশনিস্ট নামেই ডাকতে শুরু করে দিয়েছেন। সেই রণবীরই নতুন বছর ফের চমক দিতে চলেছেন। বলিউডের গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, কপিলের পর এবার বিশেষভাবে সক্ষম এক সাঁতারুর বায়োপিকে দেখা যাবে রণবীর সিংকে (Ranveer Singh)।

Advertisement

আসলে, এই গুঞ্জন ছড়ায় রণবীরের এক সাক্ষাৎকার থেকেই। ‘৮৩’ ছবির প্রচারের সময় রণবীর এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, তাঁর ইচ্ছে সাঁতারুর চরিত্রে অভিনয় করার। এমনকী, তিনি জানিয়ে ছিলেন একটি সাঁতারুর বায়োপিকে কাজ করবেন তিনি। তবে ছবি নিয়ে বিস্তারিত জানাতে চাননি রণবীর। শুধু শোনা গিয়েছিল, ‘৮৩’ ছবির পর আরও ৫ টি বায়োপিকের চিত্রনাট্য পড়েছেন রণবীর। 

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ‘টনিকে’র পর ‘প্রজাপতি’, বছরের শুরুতেই নতুন ছবির ঘোষণা দেবের]

এই সাক্ষাৎকারের পরই বলিউডে রটে যায়, প্রয়াত সাঁতারু রহমান বৈদ্যর বায়োপিক তৈরির কথা। মাত্র দশ বছর বয়সে দুর্ঘটনায় দুটি পা হারিয়ে ছিলেন রহমান। তবে এই ঘটনার পর ভেঙে পড়েননি তিনি। বরং মনোবল বাড়িয়ে অনুশীলন করেছেন সাঁতার। সেই সাঁতারের জোরেই পার করেছেন ইংলিশ চ্যানেল। শোনা যাচ্ছে, এই রহমানের গল্পকেই বড়পর্দায় নিয়ে আসবেন রণবীর সিং। তবে এই নিয়ে রণবীর একেবারেই স্পিকটি নট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

[আরও পড়ুন: সিরিজের পর এবার সিনেমা, বড়পর্দায় ‘বল্লভপুরের রূপকথা’ শোনাবেন পরিচালক অনির্বাণ ভট্টাচার্য]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.