Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Dev

‘টনিকে’র পর ‘প্রজাপতি’, বছরের শুরুতেই নতুন ছবির ঘোষণা দেবের

বক্স অফিসে দারুণ হিট দেবের 'টনিক'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২২, ১৭:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২২, ১৭:২১

options
link
‘টনিকে’র পর ‘প্রজাপতি’, বছরের শুরুতেই নতুন ছবির ঘোষণা দেবের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে দেব (Dev) ও পরাণ বন্দ্য়োপাধ্যায়ের জুটির ছবি ‘টনিক’ (Tonic)। একের পর এক শো একেবারে হাউজফুল। পুজোর সময় যেভাবে দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’, ফের দর্শককে সিনেমা হলে ফিরিয়ে নিয়ে এসেছিল, ‘টনিক’ ডোজে সেটাই হল দ্বিগুণ। একদিকে বক্স অফিসে যখন হলিউডি ‘স্পাইডারম্যানে’র দাপটে কাত হয়েছে বলিউডের ‘৮৩’, সেখানে টলিউডের ‘টনিক’ কিন্তু বাজি মারছে একেবারে নিজের কায়দায়। বয়সকে ফুঁ মেরে উড়িয়ে আনন্দে বেঁচে থাকার, স্বপ্নপূরণের গল্পেই বছরের শেষমাসে দর্শকদের মন জিতে নিলেন দেব।

এতো গেল ২০২১-এর কথা। নতুন খবর হল, ২০২২-এর শুরুতেই নতুন ছবির ঘোষণা করে ফেললেন দেব। যা মুক্তি পাবে ২০২২-এর ২৩ ডিসেম্বর। ছবির নাম ‘প্রজাপতি’। টনিকের পর দেবের এই ছবিও পরিচালনা করবেন অভিজিৎ সেন। এমনকী, টনিকের পর দেবের সঙ্গে এই ছবিরও প্রযোজনা করবেন অতনু রায়চৌধুরী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সিরিজের পর এবার সিনেমা, বড়পর্দায় ‘বল্লভপুরের রূপকথা’ শোনাবেন পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ]

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই ছবির কথা সামনে আনলেন দেব। দেব তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দুটি ছবি। একটাতে লাল রঙে বড় বড় করে লেখা ছবির নাম ‘প্রজাপতি’। আরেকটিতে দেখা গেল, পাহাড়ী নদীর ধারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে দাঁড়িয়ে আছেন দেব।

ছবি দুটি শেয়ার করে দেব লিখলেন, ‘ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের ডিসেম্বর মাসের ২৩ তারিখ আমরা আবার আসছি নতুন ছবি নিয়ে। ছবির নাম প্রজাপতি। ‘

২০২১-এ বড়দিনের ছবি হিসেবে মুক্তি পায় দেবের টনিক। দেব ও পরাণ বন্দ্যোপাধ্য়ায়ের এই ছবি প্রথম দিন থেকেই বাজিমাত করছে বক্স অফিসে। এমনকী, ছবির সাফল্য় দেখে মাল্টিপ্লেক্সেও শো বেড়ে চলেছে। সেই সুখবর টুইটারে শেয়ার করেছেন দেবও। এই সাফল্যকে সঙ্গে নিয়েই দেব এবার তৈরি ‘প্রজাপতি’ ছবির জন্য।

[আরও পড়ুন:  Jaya Ahsan: রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.