চোখের সমস্যায় জেরবার ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। সম্প্রতি জোড়া অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। আপাতত সেকারণেই বিশ্রামে রয়েছেন ঋতব্রত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এইমুহূর্তে কাউকে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন:
‘গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি।…’
শুক্রবার রাতে এক সোশাল মিডিয়া পোস্টে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান ঋতব্রত। তিনি জানিয়েছেন, বিগত দশ দিন ধরে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ঋতব্রতর পোস্টে উল্লেখ, ‘আমি ঋতব্রত মুখোপাধ্যায়, সম্প্রতি চোখে ২টি বড় অস্ত্রোপচার করিয়েছি এবং বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ বিশ্রামে রয়েছি। গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি। তবে আশা করব, আমাদের এই পরিস্থিতি আপনারা বুঝবেন এবং দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না।’ ঋতব্রত জানান, যখন সম্ভব হবে, তিনি নিজেই শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে দেবেন সকলকে। আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। যদিও চোখে ঠিক কোন সমস্যার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে, তা স্পষ্ট করেননি ঋতব্রত। তবে জোড়া অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ অনুরাগীমহলে।
বড়পর্দা থেকে ওয়েব প্ল্যাটফর্মে বরাবরই পরিচিত মুখ ঋতব্রত মুখোপাধ্যায়। শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে বলে নয়, ঋতব্রত নিজের অভিনয় দক্ষতার জোরেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন টলিউডে। শুধু তাই নয়, পর্দার পাশাপাশি একাধিক অডিও ড্রামার মুখ্যচরিত্রেও ঋতব্রতর কন্ঠ বেশ জনপ্রিয়। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মচারী বয়েজ’, ‘ভার্জিনপুর’। তবে আপাতত শারীরিক কারণেই বেশ কিছুদিন কাজ করতে পারবেন না তিনি।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!
-
পাঁচতারা হোটেলে থেকে উদ্ধার পাইলটের নিথর দেহ! দিল্লির বসন্ত কুঞ্জে ঘনাচ্ছে রহস্য
-
পদ্মায় আকাল! চাহিদা মেটাতে বাংলাদেশে যাচ্ছে মোদির রাজ্যের টন টন ইলিশ
-
দিনমজুরি করেই টেনেটুনে চলে সংসার, লটারি কেটেই কোটি টাকার মালিক প্রভাত!
-
জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ কমপক্ষে ১৭ বন্দি, চিকিৎসায় মেডিক্যাল টিম