গণপতি উৎসবের জন্য মায়ানগরীজুড়ে সাজ সাজ রব। আর এমন উৎসবের মরশুমেই ঘটে গেল দুর্ঘটনা! খুদে ভক্তের পায়ের উপর দিয়ে চলে গেল সলমন খানের (Salman Khan) গাড়ির চাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে ভিড়ের মাঝে গাড়়ি থেকে নেমে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলেন ভাইজান।
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে? গণপতি উৎসব উপলক্ষে বৃহস্পতিবার গভীর রাতে আশীর্বাদ নিতে রাজনীতিবিদ আশিস শেলারের বাসভবনে গিয়েছিলেন বলিউড সুপারস্টার। সেখানেই ভক্তদের ভিড়ে তিনি এমনভাবে আটকে পড়েন যে, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসাই দায় হয়ে ওঠে সলমনের। তবে কোনওমতে সেখান থেকে গাড়ি নিয়ে বেরতে পারলেও এক অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হল ভাইজানকে। সোশাল পাড়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, সুপারস্টার ভাইজানকে একঝলক দেখার জন্য শয়ে শয়ে ভক্ত তাঁর গাড়ি ঘিরে ধরেছিলেন। ফলত, ভিড়ের মধ্যে গাড়িটিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থাও ছিল না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ভিড় সামাল দিতে গিয়ে নিরাপত্তারক্ষীদেরও বেগ পেতে হচ্ছিল। এহেন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যখন চালক গাড়িটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন এক ভক্তের পা গাড়ির নিচে চলে যায় বলে অভিযোগ ওঠে। স্বাভাবিকভাবেই ওই খুদে অনুরাগী যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তৎক্ষণাৎ গাড়ির চালককে ধমক দেন সলমন। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় তিনি চালককে ভিড় থেকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া।
এই ঘটনার পরই সলমন প্রথমে শিশুটিকে ভিড়ের মধ্য থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত করেন। তারপর সেখান থেকে বের হন।
একাংশ গোড়ায় সলমনের আচরণ নিয়ে প্রশ্ন তুললেও কিংবা ‘অমার্জিত, অভব্য’ বলে দাগিয়ে দিলেও আরেকাংশ ভাইজানের প্রশংসা করেছেন। কারণ এতে প্রথমত তাঁর কোনও দোষই ছিল না। দ্বিতীয়ত, এহেন ঘটনার জন্য প্রকাশ্যেই গাড়ির চালককে বকাঝকা করতে ছাড়েননি তিনি। নেটভুবনের কেউ কেউ আবার মদ্যপ সলমনের ফুটপাথ বাসিন্দাদের পিষে দেওয়ারস্মৃতিও মনে করিয়ে দিলেন। আরেক ভিডিওতে দেখা যায়, এই ঘটনার পরই সলমন প্রথমে শিশুটিকে ভিড়ের মধ্য থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত করেন। তারপর সেখান থেকে বের হন।
Why Salman Khan is scolding his driver like this.
Just few moments before he was showing too much simplicity and humbleness in him pic.twitter.com/0h8SiJnTHp
— Gagan Choudhary (@trigguuuu) September 18, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন