সলমন খান (Salman Khan) কি অসুস্থ? দিন কয়েক আগে ‘ভাইজানে’র যে ছবি ভাইরাল হয়েছিল, তাতে চিন্তা বেড়েছে ভক্তদের। কেউ বা আবার বলছেন, সলমন মোটা হয়ে গিয়েছেন। আবার অনেকে ট্রোল করার সুযোগ ছাড়েননি। এবার পালটা দিলেন সলমন। আর সেটাও মেজাজ গরম করে। ‘বিগ বস ২০’-র মঞ্চে শার্ট খুলে ট্রোলারদের মুখের উপর জবাব দিলেন। ‘দাবাং’ স্টাইলে বুঝিয়ে দিলেন তিনি এখনও ফিট। আর সেই সঙ্গে শুধু নিজের ট্রোলারদের নয়। যেন জবাব দিলেন ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে যাঁরা বিদ্রূপ করেছিলেন, তাঁদেরও।
আরও পড়ুন:
গত দু’দশকে সলমন খান এবং ‘বিগ বস’ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। কিন্তু এবার যা ঘটল, তা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না ভক্তরা। ‘উইকেন্ড কা বার’ পর্বে সোশাল মিডিয়ার ট্রোল সংস্কৃতি নিয়ে আচমকা খাপ্পা ভাইজান। তাঁর সিনেমা, ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসার বিরুদ্ধে কথা বলেন তিনি। তারপরই মেজাজ সপ্তমে ওঠে। কিছুদিন ধরেই সলমনকে কটাক্ষের শিকার হতে হচ্ছিল। তাঁর পেটানো গড়ন, সিক্স প্যাক সব নাকি উধাও! তিনি নাকি মোটা হয়ে গিয়েছেন। সত্যিই কি তাই?
অনুষ্ঠান চলাকালীন জামা খুলে প্রমাণ দিলেন তিনি। প্রচণ্ড রেগে সলমন বলেন, “লোকে আমাকে ট্রোল করে, ‘ভাই মোটা হয়ে গিয়েছে।’ চলো, এবার আমাকে ট্রোল করো। তোমরা তো আমাকে ট্রোল করতে ভালোবাসো। এবার কাছ থেকে আমাকে দেখো। যারা ট্রোল করার জন্য ওৎ পেতে থাকো, তারা আগের নিজের মুখ, নিজের চেহারা দেখো। বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখো। আমাকে কেউ বলতেই পারে, ‘ভাই তুমি মোটা হয়ে গিয়েছ।’ কিন্তু সোহেল, বরুণ বা অন্য কাউকে নিয়ে মজা করাটা ভালো কাজ নয়। আমি এরপর ছেড়া জুতো পরে আসব। যা খুশি বলো।”
STANDING OVATION!#SalmanKhan took off his T-shirt, showed his body and challenged if you want to troll, go ahead and do it.
He just shut the haters up again. He doesn’t care about trolling #BiggBoss20 pic.twitter.com/YGbVM8X9om
— Devil V!SHAL (@VishalRC007) September 19, 2026
যা দেখে প্রতিযোগীরাও কুর্নিশ জানায়। এটা ঠিক যে চেহারা কিছুটা ভারী হয়েছে। কিন্তু ফিটনেসে বিন্দুমাত্র ঘাটতি নেই। এরপর নিজের মেক-আপ তুলেও দেখান। শেষবার সলমনকে ২০২৫-এ ‘সিকান্দর’-এ খালি গায়ে দেখা গিয়েছিল। এবার যেন বুঝিয়ে দিলেন, তাঁর ফিটনেসে বিন্দুমাত্র বদল আসেনি। এর সঙ্গে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে বলেন, ‘যে অন্তঃসত্ত্বা, তাঁকে নিয়েও ট্রোল করবে? সন্তান জন্মানোর পর একটু ওজন বেড়ে যায়। আবার যখন সিনেমায় ফিরবে, তখন আবার মতো ফিট হবে। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এগুলো নিয়েও যারা ট্রোল করে, তাদের মানসিকতা নোংরা।” উল্লেখ্য, মা হওয়ার পর ওজন বৃদ্ধির জন্য ক্যাটরিনা কাইফের শরীরী গড়ন ও ওজন বৃদ্ধি নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই!
Salman Khan taking an indirect stand for Katrina Kaif against the recent trolling and body-shaming. Respect bhai. #SalmanKhan #BiggBoss20 pic.twitter.com/XmjJ8V6gSX
— ℬ (@AB_THE_BOSS) September 19, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন