Bigg Boss 20

‘বিগ বস’-এ এবার শাহরুখ! টিজারে সলমনের ‘করণ অর্জুন’ মন্তব্যে জোর জল্পনা

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, হয়তো 'ভাইজান'কে পুরো সিজনে সঞ্চালনা করতে দেখা যাবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ১৭:৫৫

options
link
‘বিগ বস’-এ এবার শাহরুখ! টিজারে সলমনের ‘করণ অর্জুন’ মন্তব্যে জোর জল্পনা
ফাইল ছবি।

”জো করণ অর্জুনমে হুয়া থা, উও আব বিগ বস মে দোবারা হোগা।” অর্থাৎ ‘করণ অর্জুন’ ছবিতে যা হয়েছিল, সেটাই এবার ফের দেখা যাবে ‘বিগ বস’-এ। মঙ্গলবাসরীয় দুপুরে ‘বিগ বস ২০’র টিজার মুক্তি পেতেই শোরগোল! সলমন খানকে বলতে শোনা গিয়েছে এমনই সংলাপ।

Advertisement

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, হয়তো ‘ভাইজান’কে পুরো সিজনে সঞ্চালনা করতে দেখা যাবে না। এমনকী তিনি তাঁর পারিশ্রমিক ১২০ কোটি থেকে কমিয়ে ৭০ কোটি করেছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এমনটা কোনও পাকা খবর নয়। তবু এই গুঞ্জন রয়েছেই। এবার সলমনের সংলাপ থেকে আরও গুঞ্জন, তবে কি ‘করণ’-এর সঙ্গে ‘অর্জুন’ও থাকবেন সঞ্চালনায়?

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by JioHotstar (@jiohotstar)

Advertisement

তবে সলমন ব্যক্তিগত পরিসরে এমন কোনও দাবি কিন্তু করেননি। বরং এক প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, ”বিগ বসের প্রতিটি সিজনই নিয়ে আসে নতুন খেলা, নতুন সমীকরণ এবং অপ্রত্যাশিত সব মোড়। তবে এবারের সিজনের কেন্দ্রে রয়েছে এমন এক রহস্য, যা একে আগের সব সিজন থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। প্রথম ইঙ্গিতটি ইতিমধ্যেই সামনে এসেছে। একটু ভালো করে খেয়াল করলেই তা চোখে পড়বে। এই টিজারটি তো কেবল সূচনা মাত্র, ‘বিগ বস হিন্দি’র ২০তম সিজন শুরু হলে দর্শকরা যখন একে একে সব সূত্র মিলিয়ে রহস্যের জট খুলতে শুরু করবেন, সেই মুহূর্তটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।” তিনি এমন বললেও, শাহরুখের যুক্ত থাকার জল্পনাকে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।

 

যে কোনও টিভি শোয়ের জনপ্রিয়তার অনেকটাই নির্ভর করে সঞ্চালকের উপর। আর ঠিক সেভাবেই ‘বিগ বস’ শোয়ের জনপ্রিয়তা অনেকটাই সলমনের উপস্থিতিকে ঘিরে পাক খায়। প্রতিটি নতুন সিজন শুরু আগে দর্শকের মনে প্রশ্ন জাগে যে, নতুন সিজনে সলমন থাকবেন তো সঞ্চালকের ভূমিকায়? সিজন ২০ শুরু হওয়ার আগেও সেই প্রশ্ন জেগেছে দর্শকের মনে। সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়ে স্বমহিমায় ফিরেছেন সলমন। তবে সেই সঙ্গেই উসকে দিয়েছেন শাহরুখের যুক্ত হওয়ার তুমুল জল্পনাও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.