Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Operation Sindoor

কীভাবে হামলা পাকিস্তানের, কোন অস্ত্রে জঙ্গিদমন? ১৫ আগস্ট ওটিটিতে ‘অপারেশন সিঁদুর’-এর অজানা কাহিনি

চলতি বছরের মার্চ মাসে পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর পরবর্তী ছবি 'অপারেশন সিঁদুর'-এর কথা ঘোষণা করেন। এবার আসছে 'অপারেশন সিঁদুর'-এর তথ্যচিত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ১৬:৪৩

options
link
কীভাবে হামলা পাকিস্তানের, কোন অস্ত্রে জঙ্গিদমন? ১৫ আগস্ট ওটিটিতে ‘অপারেশন সিঁদুর’-এর অজানা কাহিনি zoom
'অপারেশন সিঁদুর'-এর তথ্যচিত্র
Advertisement

২২ এপ্রিল, ২০২৫-এ পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তা দেখে শিহরিত হয়েছিল গোটা বিশ্ব। আর ৭ মে পালটা প্রত্যাঘাত করেছিল ভারতও। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত শুধু পাকিস্তানের বিরুদ্ধে পহেলগাঁও হামলার প্রতিশোধই নেয়নি বরং উন্নত প্রযুক্তির সাহায্যে কীভাবে শত্রুনিধন করা সম্ভব সেই শক্তি প্রদর্শন করেছিল। চলতি বছরের মার্চ মাসে পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর পরবর্তী ছবি ‘অপারেশন সিঁদুর’-এর কথা ঘোষণা করেন। এবার আসছে ‘অপারেশন সিঁদুর’-এর তথ্যচিত্র।

স্বাধীনতা দিবসের আবহে আগামী ১৫ আগস্ট দর্শকের দরবারে আসছে ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’ নামে দুই পর্বের একটি তথ্যচিত্র। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক অভিযানের ধারাবাহিক বিবরণ ফুটিয়ে তুলে ধরা হবে। কোথায় দেখা যাবে এই তথ্যচিত্র? ১৫ আগস্ট রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিসকভারি এবং ডিসকভারি প্লাস-এ সম্প্রচারিত হবে। নির্মাতাদের দাবি, অপারেশন সিঁদুরে ভারতের ঐতিহাসিক জয়ের কাহিনির পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হবে। ৮৮ ঘণ্টাব্যাপী সামরিক অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের দিকটিতেও আলোকপাত করা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংঘাতের অন্তরালের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনার দিকও থাকছে এই তথ্যচিত্রে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির দক্ষিণ এশিয়ার ফ্যাকচুয়াল এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল ও কিডস বিভাগের প্রধান সাই অভিষেক জানান, এই তথ্যচিত্রের মাধ্যমে সংস্থার নতুন ‘ডিক্লাসিফায়েড’ ফ্র্যাঞ্চাইজিরও শুভ সূচনা হচ্ছে। এইঈ তথ্যচিত্রের মূল লক্ষ্যই হল ইতিহাস সৃষ্টিকারী ভারতের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো প্রতিটি দর্শকের কাছে মেলে ধরা।

গত বছর থেকেই শোনা যাচ্ছিল বলিউডের বহু বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি তৈরি করবেন। গত ২৬ মার্চ সেই চর্চায় সিলমোহর দিয়েছেন বিবেক। ছবিটির প্রযোজনা করবেন প্রযোজক ভূষণ কুমার। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস টিনি ধিলোঁর লেখা বই ‘অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’-এর থেকে অনুপ্রাণিত হয়েছেন বিবেক।

Operation Sindoor documentary When and where to watch Detail Inside
‘অপারেশন সিঁদুর’-এর তথ্যচিত্র

এক বিবৃতিতে পরিচালক বিবেক বলেছেন, “এটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি উদঘাটন। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত শুধু পাকিস্তানের বিরুদ্ধে পহেলগাঁও হামলার প্রতিশোধই নেয়নি, বরং উন্নত প্রযুক্তির সাহায্যে কীভাবে শত্রুনিধন করা সম্ভব সেই শক্তি প্রদর্শন করেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.