মা হওয়ার পর ক্যাটরিনা কাইফের শারীরিক ভোলবদল এখন ‘টক অফ দ্য টাউন’। মাসখানেক ধরেF ওজন বৃদ্ধির জন্য অভিনেত্রীকে নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই! গত সোমবার আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর থেকে কটাক্ষ, আক্রমণাত্মক বাক্যবাণের বহর যেন আর বেড়েছে। উঠতে-বসতে খোঁটা শুনতে হচ্ছে শাহরুখ-সলমনদের হিট নায়িকাকে। ছবিশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় ‘খাপ পঞ্চায়েত’ বসানোর জোগাড় নিন্দুকদের! একাংশের দাবি, ক্যাটরিনার কেরিয়ার শেষ! এমন কটাক্ষের আবহে সলমন খান (Salman Khan) ‘বিগ বস’-এর মঞ্চে ক্যাটরিনার হয়ে শার্ট খুলে প্রতিবাদ করেন। প্রাক্তন প্রেমিকা হোক বা একসময়কার সহকর্মী, ক্যাটরিনার জন্য ভাইজানের এহেন অভিনব প্রতিবাদে প্রশংসার যখন জোয়ার, তখন এমন আবহেই ঐশ্বর্য রাই অধ্যায়ের তিক্ততা ভুলে পাশে দাঁড়ালেন বিবেক ওবেরয় (Vivek Oberoi)।
আরও পড়ুন:
বিবেককে ফোন করে ঐশ্বর্যর থেকে দূরে থাকার নিদান দেন সলমন। সেসময়ে এক সাংবাদিক বৈঠকে ভাইজানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন বিবেক। সেখান থেকেই বিরোধের সূত্রপাত। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির গুঞ্জন বলে, এরপরই নাকি বিবেক ওবেরয়ের কাজ কমতে থাকে।
রাইসুন্দরীর জন্য একসময়ে সলমন খান, বিবেক ওবেরয়ের সম্পর্ক আদায়-কাঁচকলায় পরিণত হয়েছিল। ২০০৩ সালের কথা। মায়ানগরীর সেলেবপাড়ায় আজও কান পাতলেই শোনা যায়, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে ভাইজান নাকি বিবেককে ফোন করে হুমকি দিয়েছিলেন! ফিসফাস, বিবেক অধ্যায়কে অতীত করে নায়িকা ভাইজানের সঙ্গে সম্পর্কে জড়ান। এদিকে প্রাক্তন প্রেম তখনও নাছোড়বান্দা! সেই প্রেক্ষিতেই নাকি বিবেককে ফোন করে ঐশ্বর্যর থেকে দূরে থাকার নিদান দেন সলমন। সেসময়ে এক সাংবাদিক বৈঠকে ভাইজানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন বিবেক। সেখান থেকেই বিরোধের সূত্রপাত। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির গুঞ্জন বলে, এরপরই নাকি বিবেক ওবেরয়ের কাজ কমতে থাকে। যা কিনা একপর্যায়ে তাঁর কেরিয়ার নিঃশেষ করে দেয়। তারপর থেকেই বলিউডি লাইমলাইটের অন্তরালে ‘সাথিয়া’ অভিনেতা। যদিও হোটেল ব্যবসার দৌলতে বিবেক বর্তমানে বলিউডের আর পাঁচজন প্রথমসারির তারকাকেও দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন, তবে নিন্দুকেরা বলেন, ‘ভাইজানের সঙ্গে বিরোধে জড়ানোই কাল হয়েছিল’ তাঁর। কাট টু ২০২৬ সাল। এবার সলমন যখন প্রাক্তন ক্যাটরিনার ‘বডি শেমিং’ নিয়ে প্রকাশ্য মঞ্চে গর্জে উঠলেন, তখন তাঁর পাশে দাঁড়ালেন বিবেক ওবেরয়।

কীরকম? সম্প্রতি ‘ক্যান্সার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তরফে সলমনের এহেন অভিনব প্রতিবাদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিবেক ওবেরয়কে। এপ্রসঙ্গে ভাইজানকে সমর্থন জানিয়ে তিনি বলেন, “ট্রোলিং খুবই নেতিবাচক একটি বিষয়। এধরনের কাজ করা উচিত নয়। জীবনে করার মতো অনেক ইতিবাচক কাজ আছে— অযথা নেতিবাচকতায় কেন জড়াবেন?” অন্যদিকে মা হওয়ায় ক্যাটরিনার শারীরিক গড়ন নিয়ে কাটাছেঁড়ায় ক্ষিপ্ত পরিণীতি চোপড়াও। নিন্দুকদের ‘অশিক্ষিত’ বলে তোপ দাগেন অভিনেত্রী। পরিণীতির মন্তব্য, “সন্তান জন্মের পর নারীশরীরের গঠন নিয়ে কেউ যখন মন্তব্য করে, তখন আমার কাছে সেটা অজ্ঞতা বলে মনে হয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর