সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের চিকিৎসক পায়েল তদভিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় এনিয়ে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ হেমা আহুজা, অঙ্কিতা খাণ্ডেলওয়াল নামে দুই চিকিৎসককে হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা৷ লাগাতার সিনিয়র ডাক্তারদের বিদ্বেষের শিকার হয়েই পায়েল আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রায় নিশ্চিত পুলিশ৷ আর তাঁকে হেনস্তায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছে হেমা, অঙ্কিতা, ভক্তিদের নাম৷
[আরও পড়ুন: ‘ভুলিনি’, শপথ অনুষ্ঠানে বাংলায় নিহত কর্মীদের পরিবারকে ডেকে বার্তা মোদির]
পায়েল ছিলেন রেসিডেন্ট ডক্টর৷ তাই তাঁর মৃত্যুর খবর পেয়ে মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরসের তরফে যথাযথ তদন্তের নির্দেশ দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে৷ ধৃত ৩ চিকিৎসকের সদস্যপদ খারিজ করেছে অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস৷ তদন্তে নেমে গ্রেপ্তার হওয়া তিন চিকিৎসকের ভূমিকায় বহু প্রশ্ন উঠে যাচ্ছে৷ পুলিশের দাবি, জেরায় জানা গিয়েছে, পায়েলের সঙ্গে প্রতিদিন নিয়মিত দুর্ব্যবহার করা হত৷ এমনকী রোগীদের সামনেও দরকারি ফাইল ছুঁড়ে ফেলা হত৷ পায়েলের স্বামী সলমন সন্দেহ প্রকাশ করেছেন, ওই তিন সিনিয়র ডাক্তার শুধু মানসিক নির্যাতনেই থেমে থাকেননি৷ পায়েলকে খুন করার পরিকল্পনাও করেছিল৷ হয়তো সেই পরিকল্পনামতোই পায়েলের মৃত্যু হয়েছে৷ তাকে আত্মহত্যার মতো রূপ দেওয়া হয়েছে পরিকল্পনা করেই৷
[আরও পড়ুন: নির্বাচনী আবহ কাটতেই ফের মহার্ঘ পেট্রল-ডিজেল, ভোগান্তি বাড়ল সাধারণের]
পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত হওয়াতেই পায়েল কাজের জায়গায় এত বাধার সম্মুখীন হতেন বলে অভিযোগ তাঁর মায়ের৷ তিনি প্রশ্ন তুলেছেন, এক দলিত মেয়ের মৃত্যুর দায়িত্ব কি নেবে মহারাষ্ট্র সরকার? এদিকে পরিবারের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি আদিবাসী ও দলিত সংগঠন৷ এদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের