এলপিজি সংকট পেরিয়ে ভারতের জন্য সুখবর। সোমে শিবালিকের পর মঙ্গলে যুদ্ধবিধ্বস্ত আতঙ্কের হরমুজ পেরিয়ে গুজরাটের বন্দরে এল জ্বালানি বোঝাই জাহাজ নন্দাদেবী (LPG Tanker Nanda Devi)। এদিন সকালেই বন্দরে ভিড়েছে জাহাজটি। এর জেরে দুই জাহাজ মিলিয়ে ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি ভারতে এল বলে জানা যাচ্ছে। পাশাপাশি যুদ্ধের মাঝে ভারতের জাহাজের হরমুজ পার যে বিরাট কূটনৈতিক সাফল্য তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার ৪৭ হাজার মেট্রিক টন জ্বালানি গ্যাস নিয়ে গুজরাটের ভাদিনার বন্দরে প্রবেশ করে জাহাজটি। শনিবারই জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজের কুমার সিনহা জানিয়েছিলেন, ১৬ ও ১৭ মার্চ ভারতে প্রবেশ করতে পারে শিবালিক ও নন্দাদেবী নামের দুই জাহাজ। নন্দাদেবীর দেশে ফেরার পর জানা যাচ্ছে, সেখান থেকে প্রায় ২৪ হাজার মেট্রিক টন জ্বালানি গ্যাস তামিলনাড়ু পাঠানো হতে পারে।
মঙ্গলবার ৪৭ হাজার মেট্রিক টন জ্বালানি গ্যাস নিয়ে গুজরাটের ভাদিনার বন্দরে প্রবেশ করে জাহাজটি।
পাশাপাশি সিনহা আরও জানান, প্রায় ৮০,৮০০ টন জ্বালানি তেল-সহ একটি জাহাজ সংযুক্ত আরব আমিরশাহীতে আটকে রয়েছে। জাহাজটিতে থাকা ২২ জন নাবিক নিরাপদেই রয়েছেন।
এদিকে রিপোর্ট বলছে, যুদ্ধের জেরে এখনও পর্যন্ত হরমুজ প্রণালীতে আটকে রয়েছেন ৬১১ জন নাবিক-সহ মোট ২২টি ভারতীয় পতাকাধারী জাহাজ। যে দুটি গ্যাস পরিবাহী জাহাজ ভারতে ফিরে এসেছে সে দুটি এখান থেকে যাত্রা শুরু করেছিল ১৩ মার্চ। এরপর ১৪ মার্চ সকালে জাহাজটি হরমুজ প্রণালী পার করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর