দিন দুই আগেই রিল বানানোর নেশায় গুজরাটে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই যুবকের। এবার দিল্লিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। সুস্বাস্থ্যের অধিকারী লাল ফুলহাতা টি-শার্ট-কালো ট্রাইজার পরা যুবক এক সেকেন্ড আগেও ভাবতে পারেননি মরতে চলেছেন তিনি। রীতিমতো হাসিমুখে কীভাবে পিস্তলে গুলি ভর্তি ম্যাগাজিন ভরতে হবে তা দেখেন। এর পর নিজের বুকের দিকে তাক করেন। কিন্তু ভুল করে ট্রিগারে চাপ দেন তিনি। চোখের নিমেষে বুক ফুঁড়ে দেয় গুলি। ঘটনাস্থলেই বেঘোরে প্রাণ হারান ওই যুবক।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম পবন। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির নিউ অশোক নগরে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পিস্তলটি পবনের বন্ধুর। সেটি লাইসেন্সপ্রাপ্ত। ভাইরাল ভিডিওতে দেখে বোঝা যাচ্ছিল, রিলটি ক্যামেরায় শুট করেছিলেন যে বন্ধু, তিনিই পবনকে বলে দিচ্ছিলেন কীভাবে ম্যাগাজিন ভরতে হবে ইত্যাদি। সেই মতোই সব চলছিল। পিস্তল হাতে নিয়ে ম্যাগাজিনে গুলি ভরেন পবন। তার পর নিজের বুকের বাঁ দিকে তাক করেন। বন্ধুটি তাঁকে সতর্ক করেন, ‘‘ভাই, চালিয়ে দিস না কিন্তু।’’একথা শেষ হওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
इससे बड़ा उदाहरण नही हो सकता REEL के लिए युवाओं में बढ़ती मूर्खता का
दिल्ली के दल्लुपुरा इलाके से एक चौंकाने वाला वीडियो सामने आया है, जिसमें एक युवक ने खुद को गोली मार ली। युवक की पहचान पवन के रूप में हुई है, जिसकी इलाज के दौरान मौत हो गई। पुलिस ने बताया कि युवक के पास लाइसेंसी… pic.twitter.com/gKz1eqGe4N
— Arjun Chaudharyy (@Arjun5chaudhary) March 17, 2026
আচমকা ট্রিগারে হাত পড়তেই যুবকের বুক ফুঁড়ে দেয় গুলি। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে ওই যুবকের বন্ধু চিৎকার করে উঠে বলতে শুরু করেন, ‘‘এটা তুই কী করলি ভাই?’’ হাড়হিম করা গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। মৃত পবনের বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের