স্ত্রী, পুত্র-সহ দুই পুরোহিতকে গুলি করে খুন, ধরা পড়ার ভোটে তিন সন্তানকে পণবন্দি! মঙ্গলবার রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হল উত্তরপ্রদেশের আজমগড়ে (Azamgarh)। ৩ শিশুকে উদ্ধার করতে মাঝরাতে নামল কমান্ডো বাহিনী। ৬ ঘণ্টার টানটান নাটক, গুলির লড়াইয়ের পর এনকাউন্টারে মৃত্যু হল অভিযুক্তের। জানা গিয়েছে, মৃতের নাম অরবিন্দ সিং।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজমগড়ের শম্ভুপুর গাজির বাসিন্দা অরবিন্দ। বছর দুয়েক আগে গুলিতে মৃত্যু হয়েছিল তাঁর ভাইয়ের। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। অরবিন্দের স্ত্রী ও মা বাড়িতে শান্তিযজ্ঞ করতে চেয়েছিলেন। তাতে মত ছিল না অরবিন্দের। তাঁর বাড়ি না থাকার সুযোগ নিয়ে শনিবার থেকে বাড়িতে শান্তিযজ্ঞ শুরু হয়। মঙ্গলবার ছিল যজ্ঞের চতুর্থ দিন। হঠাৎ বাড়িতে ঢুকে এইসব কাণ্ড দেখে তেতে ওঠেন অরবিন্দ। মারমুখি হয়ে ওঠেন বাড়ির লোকের উপর। ২ পুরোহিতকে গালিগালাজ করতে শুরু করেন। প্রতিবাদ করায় পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। এই সময় ঘরের মধ্য থেকে নিজের রিভলভার বের করে প্রথমে স্ত্রী ববিতাকে গুলি করেন। এরপর দুই পুরোহিত মহেন্দ্র পাঠক (৬০) এবং অখিলেশ মিশ্র (৫০)-কে গুলি করেন অরবিন্দ।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা অভিযানের পর পুলিশের গুলিতে জখম হন অরবিন্দ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই কাণ্ড দেখে বাড়ির অন্যান্য সদস্যরা পালিয়ে প্রতিবেশীদের খবর দেন। খবর যায় পুলিশেও। পুলিশের হাত থেকে বাঁচতে ৬ থেকে ৮ বছর বয়সি তিন ছেলেমেয়েকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পুলিশ এসে অরবিন্দকে আত্মসমর্পণ করতে বলে। তবে তাতে রাজি হয়নি অভিযুক্ত। পালটা ঘরের ভিতর থেকে হুমকি দিতে শুরু করেন তিনি। ঘরের মধ্যে ৮ বছরের পুত্র শৌর্যকে গুলি করেন। এই অবস্থায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে পুলিশ। এটিএস, এসওজি-কে খবর পাঠানো হয়। কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌছলে পুলিশের সঙ্গে মিলে শুরু হয় অভিযান। পুলিশকে লক্ষ্য করে ঘরের ভিতর থেকে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত।
পুলিশের দাবি, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা অভিযানের পর পুলিশের গুলিতে জখম হন অরবিন্দ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এনসিপিআই হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল! ‘স্ক্রিনশট নিয়েছি’, বোমা তৃণমূল বিধায়কের
-
সারা বছর ফিট, পুজোর ডায়েট প্ল্যানে ‘বেহিসেবি’ হতে চান ফেলুদা ‘টোটা’!
-
বয়স ছুঁয়েছে আশি, তবু তুলির আঁচড়ে চালচিত্রে শিল্প গড়েন রেবা পাল
-
বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর! প্রতিবাদ করায় ম্যানেজারের দাবি, ‘হতেই পারে’, কী বলছে রেস্তরাঁ?
-
ভোটে নেই তৃণমূল! ৪ লাখ ঘাসফুল পতাকা ছাপিয়ে হাহাকার করছেন হাওড়ার রাজু