IDFC Bank Fraud

অ্যাকাউন্ট থেকে উধাও ৫৯০ কোটি! দেশে বড়সড় ব্যাঙ্ক জালিয়াতি, কী বলছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে হরিয়ানা সরকারের একটি দপ্তরের অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ৫৯০ কোটি টাকা ছিল। টাকার অঙ্কে গড়মিল পাওয়া যায়। তারপরই নড়েচড়ে বসে রাজ্যের বিজেপি সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৯:৪২

options
link
অ্যাকাউন্ট থেকে উধাও ৫৯০ কোটি! দেশে বড়সড় ব্যাঙ্ক জালিয়াতি, কী বলছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী?
হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।

দেশে বড়সড় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। হরিয়ানা সরকারের অ্যাকাউন্ট থেকে উধাও ৫৯০ কোটি টাকা (IDFC Bank Fraud)। সোমবার খবরটি প্রকাশ্যে আসার পরই হুলস্থূল পড়ে যায়। তবে মঙ্গলবার সমস্ত টাকা উদ্ধার হয়েছে বলে জানাল হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে হরিয়ানা সরকারের একটি দপ্তরের অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ৫৯০ কোটি টাকা ছিল। টাকার অঙ্কে গড়মিল পাওয়া যায়। তারপরই নড়েচড়ে বসে রাজ্যের বিজেপি সরকার। তড়িঘড়ি দু’টি বেসরকারি ব্যাঙ্কে থাকা সরকারের সমস্ত অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কী কারণে এই গড়মিল হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি বলেন, “আমি স্পষ্ট করতে চাই গতকাল সরকারের অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ টাকার গড়মিল ধরা পড়েছিল, তার পুরোটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনার নেপথ্যে ব্যাঙ্ক আধিকারিক বা কোনও সরকারি আধিকারিক জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” গোটা ঘটনাটির সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের চণ্ডীগড় শাখার কয়েকজন আধিকারিক যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.