সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়৷ প্রবাদটি একটু সহজ করে বললে দাঁড়ায়, সন্তান যেমনই হোক না কেন, মা নাকি সবসময়ই মমতার প্রতীক৷ সন্তান কষ্ট পান, এমন কোনও কাজ তিনি করতেই পারেন না৷ কিন্তু বাস্তবে এমনই এক মায়ের দেখা মিলল, যা এই প্রবাদের এক্কেবারে বিপরীত৷ নিজের বিরক্তি মেটাতে গিয়ে তিনি সন্তানের সঙ্গে যা করলেন, তা রীতিমতো নিন্দনীয়৷
[ আরও পড়ুন: PUBG গেমে বুঁদ টানা ৪৫ দিন, প্রাণ গেল তরুণের]
বিহারের ছাপরার বাসিন্দা ওই মহিলার সন্তান এক্কেবারেই ছোট৷ স্বামী দিনভর কাজের জন্য বাড়ির বাইরে থাকেন৷ তাই একাহাতে সন্তানকে সামলে বাড়ির কাজ করতে হয় ওই গৃহবধূকে৷ এ নিয়ে অশান্তির শেষ নেই৷ স্বামী বাড়ি ফিরলেই শুরু হয়ে যায় বিবাদ৷ স্বামী বাইরে কিছুটা সময় কম দিয়ে, বাড়িতে সন্তানের দেখভাল করতে পারেন বলেই মনে করতেন গৃহবধূ৷ মহিলার স্বামীও এ নিয়ে স্ত্রীর প্রতি বেজায় বিরক্ত৷ দাম্পত্য অশান্তি যতই বাড়তে থাকে, শিশুর উপর ততই অত্যাচারের পারদও চড়তে থাকে৷ কথায় কথায় সন্তানকে মারধর নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়৷ স্ত্রীর এই অভ্যাস একেবারেই পছন্দ নয় স্বামীর৷ কিন্তু অশান্তির ভয়ে সেভাবে প্রতিবাদ করতেন না তিনি৷
[আরও পড়ুন: নির্বাচনী প্রচারে অন্য ‘মোদি’! বিজেপি কর্মীদের কৌতূহল তুঙ্গে]
গত শনিবার বাড়ি ফিরে একেবারেই অবাক হয়ে যান ওই ব্যক্তি৷ তিনি দেখেন,বিছানার উপর এক্কেবারে নিশ্চুপ হয়ে রয়েছে তাঁর সন্তান৷ কেন সে এত শান্ত হয়ে গেল, প্রথমে কিছু বুঝতে পারেননি তিনি৷ স্ত্রীর সঙ্গে কথা বলে যা জানতে পারলেন, তারপর আর নিজেকে ঠিক রাখতে পারেননি মহিলার স্বামী৷ গৃহবধূ স্বামীকে জানান, ওইদিন দিনভর কান্নাকাটি করছিল পরিবারের খুদে সদস্য৷ হাজার চেষ্টা করেও কান্না থামায়নি সে৷ তাই কান্না থামাতে অভিনব পন্থা নেন মহিলা৷ বাধ্য হয়েই শিশুর ঠোঁটে আঠা লাগিয়ে দেন মা৷ ঠোঁট খুলতে না পারায় শ্বাস নিতে পারছিল না খুদে৷ তাতেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি৷ একথা জানতে পেরেই ছেলেকে কোলে নিয়ে প্রায় দৌড়তে দৌড়তে চিকিৎসকের কাছে যান তাঁর বাবা৷ চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছে খুদে৷ সে বিপদমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ মহিলার কাণ্ড শোনার পর সমালোচনায় সরব প্রতিবেশী থেকে আত্মীয় – সকলেই৷
সর্বশেষ খবর
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?