Karnataka

কর্নাটকে পিএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি! সিআইডি হেফাজতে আইএএস, বাড়িতে তল্লাশি ইডির

বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়। ভেটেরিনারি অফিসার নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৬:৫২

options
link
কর্নাটকে পিএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি! সিআইডি হেফাজতে আইএএস, বাড়িতে তল্লাশি ইডির
কর্নাটকের অভিযুক্ত আইএএস আধিকারিক জ্ঞানেন্দ্রকুমার গাঙ্গোয়ার।

বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়। ভেটেরিনারি অফিসার নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমে এক আইএএস আধিকারিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে আধিকারিকের বাড়িতে তল্লাশিতে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Advertisement

জানা যাচ্ছে, অভিযুক্ত ওই আধিকারিকের নাম জ্ঞানেন্দ্রকুমার গাঙ্গোয়ার। বর্তমানে কর্নাটকের শিল্প ও বাণিজ্য দপ্তরের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শীর্ষ পদে কর্মরত ওই আমলা। ভেটেরিনারি অফিসার নিয়োগের পরীক্ষায় কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন তিনি। এই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠায় জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি। তদন্তে সহযোগিতার জন্য বারবার নোটিস পাঠানো হলেও, হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। তদন্তে অসহযোগিতার অভিযোগে গত শুক্রবার তাঁকে আটক করে সিআইডি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভেটেরিনারি অফিসার নিয়োগের পরীক্ষায় কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন তিনি। এই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠায় জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি।

তদন্তকারী সূত্রের খবর, এরপর থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্ঞানেন্দ্রকে। তদন্তকারীদের অনুমান এই দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে জ্ঞানেন্দ্রর। জানা যাচ্ছে, এই মামলায় প্রথম অভিযোগ দায়ের হয়েছিল কর্নাটকের বিধান সৌধ থানায়। এরপর ২৮ জুলাই সিআইডিকে মামলার তদন্তভার দেওয়া হয়। পশুপালন দফতরে ভেটেরিনারি অফিসার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে সিআইডির পাশাপাশি তদন্তে নেমেছে ইডিও। গত ২৩ আগস্ট মামলার তদন্তে জ্ঞানেন্দ্রর বেঙ্গালুরু এবং উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.