একই মণ্ডপে দুই তরুণীকে বিয়ের মতলব! কী হল ‘গুণধর’ পাত্রর?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের কার্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৮:০৭

options
link
একই মণ্ডপে দুই তরুণীকে বিয়ের মতলব! কী হল ‘গুণধর’ পাত্রর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে রামে রক্ষে নেই, তায় সুগ্রীব দোসর। যেকোনও পুরুষ খবরটা শুনলে হয়তো এরকমই প্রতিক্রিয়া দেবেন। তবে এনার কাছে বোধহয় সোনায় সোহাগার মতো হতে যাচ্ছিল গোটা ব্যাপারটা। একই অনুষ্ঠানে দুজনকে বিয়ে করতে চলেছিলেন এই ব্যক্তি। একই দিনে, আমন্ত্রিতদের সামনেই দুই মেয়ের বাড়ি সম্মত হয়েছিল ৩১ বছরের রামামুর্তির সঙ্গে তাদের মেয়েদের বিয়ে দিতে। কারণ কি জানেন, বয়স হচ্ছে। এরপর মেয়েদের জন্য পাত্র মিলবে কোথায়?

Advertisement

পাত্র মিলল। শুধু একটাই সমস্যা, মেয়ের সংসারে থাকবে তাঁর সতীনও। কুছ পরোয়া নেই। সম্মান তো বাঁচল। খানিকটা এরকম মনোভাব নিয়েই দুই পাত্রীর পরিবার তাদের মেয়েদের তুলে দিচ্ছিল এই ব্যক্তির হাতে। সেই সুযোগে পাত্রও ভাল দাঁও মেরে নিতে চাইচিল। তবে বাদ সাধল প্রশাসন। পাত্র বাবাজির অবস্থান এখন শ্রীঘরে। আর মেয়েদের অভিভাবকদের তলব করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী তমান্না ভাটিয়া!]

Advertisement

পেশায় পশুপালক রামামুর্তি তামিলনাড়ুর ভেল্লিইয়াপুরমের বাসিন্দা। থাকেন নিজের বোন, কালাইসেলভির সঙ্গে। কালাইসেলভির কাছ থেকেই তার মেয়ে রেণুকা দেবীকে বিয়ে করার প্রস্তাব আসে রামামুর্তির কাছে। সম্মতও হয়ে যায় সে। তবে সম্মত হলেও, হয়তো মন ভরে নি। সন্তুষ্টও হয়নি। আরেক মহিলাকে বিয়ে করতে উদ্যত হয় রামামুর্তি। আশ্চর্যজনকভাবে, এই উদ্ভট প্রস্তাবে রাজিও হয়ে যায় কালাইসেলভি ও তার পরিবার। এবার বিয়ে ঠিক হয় আমুধাভালি নামে এক ব্যক্তির কন্যা বছর কুড়ির গায়ত্রীকে। রেণুকা ও গায়ত্রীকে একই অনুষ্ঠানে বিয়ে করার উদ্যোগ নেয় রামামুর্তি। আপত্তি ছিল না কোনও তরফেই।

নিয়ম করে কার্ড ছাপানো হল। পৌঁছেও গেল তা আমন্ত্রিতদের কাছে। সমস্যা হল সোশ্যাল মিডিয়া নিয়ে। এই কার্ড রীতিমতো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। খবরটা কানে পৌঁছল প্রশাসনের। তারপর, যা হওয়ার তাই হল। ৪ সেপ্টেম্বর বিয়ের আগেই বর বাবাজি শ্রীঘরে। বিরুধুনগর জেলার সমাজকর্মীই প্রথম বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। দ্বারস্থ হন পুলিশের। মেয়েদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়।

[অডিশনের নামে শহরে রমরমিয়ে সেক্স র‍্যাকেট, রেহাই নেই শিশুদেরও]

প্রসঙ্গত, এই বিয়েতে রাজী ছিলেন না গায়ত্রী। এই অপরাধের জন্য এখন পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। তবে এখনও রামামুর্তিকে বিয়ের স্বপ্ন দেখছেন রেণুকা দেবী। যদিও, পুলিশের কল্যাণে আপাতত তা বাস্তবায়িত হচ্ছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.