তিন তালাকে আপত্তি, স্ত্রীর নগ্ন ছবি নেটদুনিয়ায় ছড়ানোর হুমকি

পুলিশের দ্বারস্থ যুবতী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১৬:৫৩

options
link
তিন তালাকে আপত্তি, স্ত্রীর নগ্ন ছবি নেটদুনিয়ায় ছড়ানোর হুমকি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধেই চাই তিন তালাক। আর ডিভোর্স না মিললেই স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায়। এমনই হুমকি দিল স্বামী।

Advertisement

[ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার যৌন হেনস্তা, গ্রেপ্তার প্রধানশিক্ষক]

ঘটনা মুম্বইয়ের। তিল তালাক দিতে অস্বীকার করে স্বামীর হাতে হেনস্তার শিকার ২৫ বছরের মহিলা। নাগপাড়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানালেন তিনি। বলেন, তিন তালাক না দিতে চাওয়ায় স্বামী জোর করে তাঁর নগ্ন ছবি তুলেছে। এবং নগ্ন ভিডিও তুলে তা সোশ্যাল সাইটে পোস্ট করে দেওয়ার হুমকিও দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। প্রথম তিনটে বছর শান্তিতে কাটলেও গত এক বছর ধরেই স্ত্রীকে ডিভোর্স দিতে চাইছে স্বামী। কিন্তু মহিলা তাতে রাজি নন। ফলে দিনের পর দিন তাঁর উপর চলছিল মানসিক ও শারীরিক অত্যাচার। সেই সহ্যের সীমা ছাড়ায় যখন স্বামী তাঁর নগ্ন ছবি তোলে। যুবতীর অভিযোগ, স্বামী তাঁকে প্রায়ই মারধর করত। একদিন মারধরের সময় স্ত্রীর পোশাক ছিঁড়ে ফেলে ওই ব্যক্তি। এবং সেই অবস্থাতেই তাঁর ছবি তোলে। পাশাপাশি স্ত্রীকে হুমকি দেয়, আইনিভাবে তাঁকে তিন তালাক না দিলে স্ত্রীর নগ্ন ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল করে দেবে। স্বামীর এমন হুমকিতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যুবতী। সঙ্গে সঙ্গে স্বামীর বাড়ি থেকে অগ্রিপাড়ায় নিজের বাবা-মায়ের কাছে চলে যান। অভিভাবকদের স্বামীর দুর্ব্যবহার এবং হুমকির কথা খুলে বলেন। তারপরই মেয়ের সম্মান রক্ষা করতে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দেশের প্রতিটি টোল প্লাজায় স্যালুট জানাতে হবে জওয়ানদের, নির্দেশ কেন্দ্রর]

নাগপাড়া থানায় গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, স্বামী ওই যুবতীর নগ্ন ছবিগুলি সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলেও এখনও পর্যন্ত তেমনটা করেনি। সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে জানায় পুলিশ।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.