PM Modi US Visit

জি-২০ সামিটে যোগ দিতে ডিসেম্বরে মার্কিন সফরে মোদি! ‘শুল্ক রক্তচক্ষু’র মাঝেই ট্রাম্পের সঙ্গে বৈঠক

এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন মোদি। আমেরিকা হয়ে কানাডা সফরেও যাবেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:০০

options
link
জি-২০ সামিটে যোগ দিতে ডিসেম্বরে মার্কিন সফরে মোদি! ‘শুল্ক রক্তচক্ষু’র মাঝেই ট্রাম্পের সঙ্গে বৈঠক
বৈঠকে মোদি-ট্রাম্প। ছবি: সংগৃহীত।

ঘাড়ের উপর ১০০ শতাংশ শুল্কের খাঁড়া। রুশ বাণিজ্যের জেরে ট্রাম্পের রক্তচক্ষুর মাঝেই জানা যাচ্ছে আগামী ডিসেম্বরে আমেরিকায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit)। ফ্লোরিডায় আসন্ন জি-২০ লিডার্স সামিটে (G20 Summit) যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সফর বলে জানা যাচ্ছে। তবে এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন মোদি। আমেরিকা হয়ে কানাডা সফরেও যাবেন তিনি।

Advertisement

চলতি বছরের ১৪-১৫ ডিসেম্বর ফ্লোরিডায় বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের রাষ্ট্রনেতাদের এখানে অভ্যর্থনা জানাবেন। সূত্রের খবর, এই সম্মেলনেই আমন্ত্রিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে এই সফর নিয়ে এখনও কোনও বিবৃতি সামনে আসেনি। অবশ্য কেন্দ্রের তরফে এত আগে এই ঘোষণা করা হয় না। তবে প্রধানমন্ত্রী যদি আমেরিকা সফরে যান সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর। শুল্ক রক্তচক্ষুর মাঝে নিশ্চিতভাবে সেই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বছরের ১৪-১৫ ডিসেম্বর ফ্লোরিডায় বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের রাষ্ট্রনেতাদের এখানে অভ্যর্থনা জানাবেন।

সম্প্রতি আমেরিকায় এক বিল পাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তৈল বাণিজ্য করা কোনও যে কোনও দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারে আমেরিকা। ইতিমধ্যে এই বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকায় পাশ হওয়া এই বিল নিঃসন্দেহে ভারতের জন্য অশনি সংকেত। কারণ রাশিয়ার থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কেনে ভারত। ফলে অতিরিক্ত এই শুল্ক হুমকি নিয়ে টানাপোড়েন চলছে ওয়াশিংটন-নয়াদিল্লির। এই আবহেই প্রধানমন্ত্রীর মার্কিন সফর ও ট্রাম্পের সঙ্গে হতে চলা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

শুধু আমেরিকা নয়, এই সফরে কানাডা যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। তাঁর কানাডা সফরও কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অতীতের সংঘাত কাটিয়ে সাম্প্রতিক সময়ে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক গতি পেয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, ডিসেম্বরে মোদির কানাডা আসার সম্ভাবনা রয়েছে। তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছেন তিনি। এই সফরে দুই দেশের বাণিজ্য আলোচনা গতি পাবে বলে জানান কার্নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.