Pune Porsche Crash

পুণেয় দুর্ঘটনার রাতে ৪৮ হাজারের বিল বারে! ২৫ বছর বয়স অবধি ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা নাবালকের

গ্রেপ্তারি এড়াতে গোপনে শহর ছাড়ার ছক কষেছিল অভিযুক্ত নাবালকের বাবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ১৬:৪০

options
link
পুণেয় দুর্ঘটনার রাতে ৪৮ হাজারের বিল বারে! ২৫ বছর বয়স অবধি ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা নাবালকের
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণেয় (Pune) বিলাসবহুল বিদেশি গাড়ি পোর্শের (Porsche) ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় নয়া মোড়। তদন্তে সামনে এসেছে, নাবালক চালকের বাবা ইমারত ব্যবসায়ী বিশাল আগরওয়াল রাতারাতি শহর ছেড়ে পালানোর ছক কষেন। অন্যদিকে মর্মান্তিক দুর্ঘটনার রাতে বারে ৪৮ হাজার টাকা বিল করেছিল নাবালক। সেই বিল বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে বুধবার মহারাষ্ট্র পরিবহণ দপ্তর ( Maharashtra Transport Department) অভিযুক্ত নাবালকের ড্রাইভিং লাইসেন্স নিয়ে ‘নিষেধাজ্ঞা’ (Ban) জারি করেছে। পরিবহণ দপ্তরের এক কর্তা জানান, ২৫ বছর বয়স অবধি ড্রাইভিং লাইসেন্স পাবে না ওই কিশোর।

Advertisement

মঙ্গলবার মহারাষ্ট্রের অওরঙ্গবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কিশোরের বাবা ইমারত ব্যবসায়ী বিশাল আগরওয়ালকে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে দু’টি বারের মালিককে। ঘটনার দিন ওই নাবালককে মদ সরবরাহ করা হয়েছিল ওই দুই বার থেকে। পুলিশে তদন্তে জানা গিয়েছে, ৪৮ হাজার টাকা বিল হয়েছিল বারে। যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশেরও। বিল বাজেয়াপ্ত করা হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: রিল বানিয়ে ভাইরাল হওয়ার নেশা, একশো ফুট উঁচু থেকে জলে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু!]

আদালত সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে কোরেগাও পার্কে। ১৭ বছরের কিশোরের বিলাসবহুল গাড়ি ২০০ কিমি গতিতে ছুটছিল। সেটি ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি মোটরবাইকে। এর জেরে মৃত্যু হয় দুই বাইক আরোহী আনিস অবধিয়া এবং অশ্বিনী কোষ্টার। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশ্বিনীর। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনিসের। ১৪ ঘণ্টার মধ্যে একাধিক বেনজির শর্তে ১৭ বছরের কিশোরকে জামিন দেয় জুভেনাইল আদালত। যেমন, ১৫ দিন ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করতে হবে, মনস্তাত্ত্বিক মূল্যায়নের পাঠ নিতে নেবে, ভবিষ্যতে দুর্ঘটনাগ্রস্তের পাশে দাঁড়াতে হবে এবং দুর্ঘটনা নিয়ে ৩০০ শব্দের রচনা বা নিবন্ধ লিখতে হবে।

 

[আরও পড়ুন: এভারেস্ট ও MDH মশলায় মেলেনি ক্যানসারের ‘বিষ’, রিপোর্ট হাতে পেল FSSAI!]

দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তের দ্রুত জামিনে বিতর্ক শুরু হয় রাজ্যজুড়ে। পুলিশ নতুন করে হাই কোর্টে মামলা দায়ের করে। এদিকে তদন্তে কেচো খুড়তে গিয়ে একের পর এক কেউটে বেরোচ্ছে। জানা গিয়েছে, পোর্শে গাড়িটির রেজিস্ট্রেশনই ছিল না, বিতর্ক বাড়তেই গ্রেপ্তারির এড়াতে গোয়া পালিয়ে ছক কষেছিলেন নাবালকের বাবা ইমারত ব্যবসায়ী বিশাল আগরওয়াল, এমনকী তাঁর সঙ্গে মুম্বই আন্ডারওয়ার্লেডের যোগ রয়েছে বলেও অভিযোগ। সব মিলিয়ে একটি সাধারণ দুর্ঘটনা বৃহত্তর অপরাধকে সামনে আনছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.