অকারণে ‘শাস্তি’, শিক্ষিকার বিরুদ্ধে সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্র

কেউ যেন এত কঠিন শাস্তি না পায়, শেষ আরজি ছিল নভনীতের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ১৫:২৭

options
link
অকারণে ‘শাস্তি’, শিক্ষিকার বিরুদ্ধে সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় বসতে দেয়নি শিক্ষিকা। বিনা কারণে টানা তিনটে পিরিয়ড ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। চোখের জলেও মন গলেনি তার। সুইসাইড নোটে এমন অভিযোগ জানিয়ে আত্মঘাতী হল পঞ্চম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরে।

Advertisement

গোরখপুরের সেন্ট অ্যান্টনি’স কনভেন্ট স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত নভনীত প্রকাশ নামে ওই ছাত্র। অভিযোগ, সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ স্কুলে পরীক্ষা ছিল ওই ছাত্রের। কিন্তু পরীক্ষা দেওয়ার বদলে তাঁকে বিনা কারণে ক্লাসের বাইরে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন স্কুলের শিক্ষিকা ভাবনা। ১২ বছরের ছাত্রের কোনও কথাতেই কান দেয়নি সে। ভাল ছাত্র হিসেবে পরিচিত নভনীত এই শাস্তি মেনে নিতে পারেনি। বাড়ি আসার পর থেকেই ছেলে চুপচাপ ছিল বলে জানান নভনীতের বাবা রবি প্রকাশ। মায়ের কাছে খেতে চায় সে। খাওয়া শেষে এক গ্লাস জল নিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। বহুক্ষণ ছেলে নিচে আসছে না দেখে খোঁজ নিতে যান নভনীতের মা সুনীতা দেবী। দেখেন ছেলের মুখ থেকে গ্যাঁজলা বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নভনীতকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করতে পারবে না মুসলিম যুবকরা, নিদান বিজেপি নেত্রীর]

Advertisement

এর কিছুদিন পরই ছেলের স্কুলব্যাগ থেকে একটি চিঠি পান রবি প্রকাশ। যাতে নভনীত লিখে গিয়েছে, ‘পাপা, আজ আমার প্রথম পরীক্ষা ছিল। আর আমার ক্লাস টিচার সকাল ৯.১৫ পর্যন্ত আমায় কাঁদিয়ে গেল…আমাকে তিনটে পিরিয়ড ধরে বাইরে দাঁড় করিয়ে রাখা হল। উনি কেবল নিজের তোষামোদকারীদের কথাই শোনেন… আজ আমি নিজের জীবন শেষ করে দেব… দয়া করে ম্যডামকে বলবে আর কাউকে যেন এতটা কঠিন শাস্তি না দেন। গুডবাই, মাম্মি, পাপা আর দিদি।’

এই চিঠি পাওয়ার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন রবি প্রকাশ। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষিকাকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্কুলের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কী ধরনের বিষ খেয়ে নভনীত আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তার দেহ।

[জানেন, অধিকাংশ ভারতীয় সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে কী ভাবেন?]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.