গত বছর নিঠারি হত্যাকাণ্ডে (Nithari Case) সুপ্রিম কোর্ট বেকসুর খালাস করেছিল মামলার মূল অভিযুক্ত সুরেন্দ্র কোলিকে (Surendra Koli)। জেল থেকে মুক্ত হওয়ার পর হরিদ্বারে একটি চায়ের দোকান চালাচ্ছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর জেলবন্দি ও বেকসুর খালাস পাওয়ার পর এবার আত্মঘাতী হলেন সুরেন্দ্র। শুক্রবার তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ।
আরও পড়ুন:
২০০৫-২০০৬ সালে নয়ডায় নিঠারি হত্যাকাণ্ডের খবরে শিউরে উঠেছিল দেশ। এলাকার ধনী ব্যক্তি মণিন্দর সিং পান্ধের ও তার পরিচারক সুরেন্দ্রর নাম জড়ায় একের পর এক শিশু, কিশোরী নিখোঁজ এবং পরে নর্দমার পাড় থেকে তাদের দেহাবশেষ উদ্ধারের ঘটনায়। অসংখ্য যুবতী, কিশোরীকে ধর্ষণ করে খুন, নরমাংস ভক্ষণ, শবদেহের সঙ্গে সঙ্গমের চেষ্টার মতো জঘন্য অপরাধের অভিযোগ ছিল কোলির বিরুদ্ধে। মামলায় ফাঁসির সাজা খারিজ হয়েছিল আগেই। কোলির বিরুদ্ধে দায়ের হওয়া ১৩টি মামলার মধ্যে ১২টি মামলাতে আগেই খালাস পান তিনি। শেষ মামলা ছিল ১৫ বছরের এক কিশোরীকে খুনের অভিযোগে। সেই মামলাতেও গত বছর নভেম্বর মাসে পর্যাপ্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যান। শীর্ষ আদালত প্রমাণের অভাবের জন্য তদন্ত প্রক্রিয়াকে কাঠগড়ায় তুলে জানিয়েছিল, পুলিশের তদন্ত প্রক্রিয়ার গলদেই প্রমাণ মিলছে না অভিযুক্তদের বিরুদ্ধে।
অসংখ্য যুবতী, কিশোরীকে ধর্ষণ করে খুন, নরমাংস ভক্ষণ, শবদেহের সঙ্গে সঙ্গমের চেষ্টার মতো জঘন্য অপরাধের অভিযোগ ছিল কোলির বিরুদ্ধে।
জেলমুক্তির পর হরিদ্বারে একটি চায়ের দোকান চালাচ্ছিলেন ৫৩ বছরের সুরেন্দ্র। শুক্রবার সকালে সেখানেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন সুরেন্দ্র। তবে কেন তিনি আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মহত্যা না কি খুন সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সুরেন্দ্রর মুক্তির খবর জানার পর ক্ষোভে ফেটে পড়েছিলেন সন্তানহারা বাবা-মায়েরা। তাদের প্রশ্ন ছিল, “পান্ধের ছাড়া পেয়ে গেল, সুরেন্দ্র কোলিও ছাড়া পেয়ে গেল। নরখাদকরা কোনও অপরাধই করেনি! তাহলে এতদিন তাদের জেলে বন্দি করে রাখা হল কেন? আমাদের সন্তানকে কি ভূতে খুন করল?” আর এক অভিভাবক বলছেন, “কোলি, পান্ধেররা যদি নির্দোষ হয়, তাহলে যারা এতদিন তাদের জেলে রেখেছিল তাদের ফাঁসিতে ঝোলানো হোক। কারও তো শাস্তি পাওয়া উচিত।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রশাসনের উচ্চমহল জানত ভগবানজির পরিচয়! ইন্দিরা গান্ধীও দেখা করেন রহস্যাবৃত সেই সন্ন্যাসীর সঙ্গে?
-
নেশামুক্তি কেন্দ্রে মদ্যপানে আসক্ত ছেলে, বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর
-
বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ বলানো থেকে রামের মহিমা বিশ্লেষণ, ভাইরাল রণবীরের ভিডিও
-
বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন, সম্পত্তির অধিকারে নয়া নীতি তারেক সরকারের
-
অযোধ্যার প্রথম শহিদ রাম-শরদ কোঠারিদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বললেন, ‘সাধুসন্তদের অপমান বরদাস্ত নয়’