Telangana

বাড়ি ফিরতে চাননি! স্ত্রীর নাক কামড়ে ছিড়ে নিল স্বামী

অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের সদস্যরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৮:৩৬

options
link
বাড়ি ফিরতে চাননি! স্ত্রীর নাক কামড়ে ছিড়ে নিল স্বামী
আক্রান্ত মহিলা হাসাপাতালে চিকিৎসাধীন।

শ্বশুরবাড়িতে ফিরতে চান না স্ত্রী। এই নিয়ে ঝগড়ার সময় স্ত্রীর নাক কামড়ে ছিড়ে নিলেন স্বামী। সোমবার ঘটনাটি ঘটে তেলেঙ্গানার (Telangana) মাঞ্চেরিয়াল জেলার কোটাপল্লিতে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত স্ত্রী। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের সদস্যরা।

Advertisement

আক্রান্তের নাম মমতা। ৯ বছর আগে মল্লমপেট গ্রামের বাসিন্দা এনাগান্ডলা মনিচান্দারকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই মেয়ে আছে। গত কয়েকদিন ধরে দম্পতির মধ্যে সাংসারিক ঝামেলা চলছিল। ১০ দিন আগে কোনও এক বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা বাঁধে। সেই সময় স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন মমতা। গত কয়েকদিন সেখানেই থাকছিলেন তিনি। সোমবার আচমকা সেখানে হাজির হন মমতার স্বামী এনাগান্ডলা। তিনি চাইছিলেন, স্ত্রী তাঁর সঙ্গে বাড়িতে ফিরে যাক। কিন্তু মমতা বাড়ি ফিরতে না চাওয়ায় শুরু হয় ঝামেলা। এই নিয়ে শ্বশুরের সঙ্গে বচসা হয় তাঁর। সেই সময় লাঠি দিয়ে মেরে শ্বশুরের মাথা ফাটিয়ে দেন অভিযুক্ত ব্যক্তি। বাবাকে বাঁচাতে গেলে মমতাকেও মারধর করেন তিনি। তাঁর নাক কামড়ে একটি অংশ ছিড়ে নেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তড়িঘড়ি আক্রান্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে এমজিএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোটাপল্লির সাব ইনস্পেক্টর রাজাশেখর জানান, অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.