CAPFs in West Bengal

সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় প্রায় ২.৪ লক্ষ সিএপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছিল। অথচ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোতায়েন হয়েছিল প্রায় ৩.৪ লক্ষ জওয়ান।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২৩:৪৬

options
link
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
প্রতীকী ছবি।

সারা দেশে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন এবং তাদের কার্যকলাপ নিয়ে আলোচনা হবে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে। বুধবার কমিটির বৈঠকে চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়ালকে চিঠি দিয়ে এই দাবি জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা তথা কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন। সূত্রের খবর, তাঁর প্রস্তাবে শাসক ও বিরোধী—দুই শিবিরের সদস্যরাই সমর্থন জানান।

Advertisement

তিন পাতার চিঠির প্রথম দু’পাতায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন ডেরেক। বৈঠকের শুরুতে চিঠির ওই অংশ পড়ে শোনান চেয়ারম্যান। সূত্রের দাবি, এরপর বাংলাকে আলাদা করে না দেখে সারা দেশে সিএপিএফ মোতায়েনের সামগ্রিক বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাবে সম্মতি দেন বৈঠকে উপস্থিত সদস্যরা। ফলে আগামী দিনে বিষয়টি আলোচ্যসূচিতে তোলা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিঠিতে ডেরেক উল্লেখ করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় প্রায় ২.৪ লক্ষ সিএপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছিল। অথচ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোতায়েন হয়েছিল প্রায় ৩.৪ লক্ষ জওয়ান। একটি রাজ্যের বিধানসভা নির্বাচনে কেন সারা দেশের লোকসভা নির্বাচনের তুলনায় প্রায় কাছাকাছি সংখ্যক বাহিনী মোতায়েন করা হল, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

Advertisement

এ দিনের বৈঠকের মূল আলোচ্য ছিল শিশুদের বিরুদ্ধে অপরাধ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন। শিশুদের উপর অপরাধ নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জবাব চান চেয়ারম্যান। সূত্রের খবর, আধিকারিকদের উত্তরে সন্তুষ্ট না হয়ে তাঁদের ভর্ৎসনাও করেন তিনি। এই বৈঠক শেষ হতেই চিঠি দেন ডেরেক। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.