Chhatradhar Mahato

জঙ্গলমহলে ভোটের আগের দিন ছত্রধরকে তলব NIA’র, বেলা ৩ টের মধ্যে হাজিরার নির্দেশ

তদন্তে সহযোগিতা না করলে গ্রেপ্তার করা হতে পারে ছত্রধরকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২১, ০৯:৪৬

options
link
জঙ্গলমহলে ভোটের আগের দিন ছত্রধরকে তলব NIA’র, বেলা ৩ টের মধ্যে হাজিরার নির্দেশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পেরলেই জঙ্গলমহলে ভোট (West Bengal Assembly Elections)। তার ঠিক আগে অর্থাৎ শুক্রবার ছত্রধর মাহাতোকে (Chhatradhar Mahato) কলকাতার অফিসে হাজিরার নির্দেশ দিল এনআইএ (NIA)। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্তে সহযোগিতা না করলে যে কোনও মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে ছত্রধরকে।

Advertisement

বছর দশেক আগে জঙ্গলমহলে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন ও জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত তৎকালীন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। এনআইএ ঘটনার তদন্তভার পাওয়ার পর সম্প্রতি তা নিয়ে অতি সক্রিয় হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকবার ছত্রধরকে ডেকে জেরা করেছেন এনআইএ আধিকারিকরা। এরপর তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হয় এনআইএ। গত ২২ অক্টোবর এনআইএ-এর বিশেষ আদালত নির্দেশ দেয়, যেহেতু ঝাড়গ্রাম নিম্ন আদালত এই মামলায় ছত্রধর-সহ অন্য অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছিল, তাই ছত্রধর মাহাতো এবং বাকি পাঁচ অভিযুক্তের জামিন খারিজের জন্য এনআইএ-কে সেখানেই আবেদন করতে হবে। এরপরই ছত্রধরকে হেফাজতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: তৃণমূল, বিজেপি নাকি সংযুক্ত মোর্চা? নদিয়ার সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে এগিয়ে কারা?]

সেই সময় ছত্রধরকে হেফাজতে চেয়ে এনআইএ (NIA) যে আবেদন করেছিল, তা খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। পরবর্তীতে আদালতের তরফে জানানো হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর এনআইএ তলব করতে পারবে ছত্রধরকে। সেই নির্দেশ মেনে শেষ কয়েকদিনে তিনবার জঙ্গলমহলের ‘সন্ত্রাসের নায়ক’কে তলব করেছিল এনআইএ। কিন্তু হাজিরা এড়িয়েছেন তিনি। তদন্তকারী সংস্থার তরফে আজ বেলা তিনটের মধ্যে ছত্রধরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ফের হাজিরা এড়ালে গ্রেপ্তার করা হতে পারে তাঁকে। আগামিকাল জঙ্গলমহল অর্থাৎ পুরুলিয়া ও ঝাড়গ্রামে নির্বাচন। তার আগে ছত্রধরকে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন:ভোটের মুখে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৫১৬ জন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.