সাতসকালে ফের কলকাতায় ইডির অভিযান। মহানগরের একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। কলকাতার বালিগঞ্জ এবং নিউ আলিপুরের একাধিক স্থানে চলছে তল্লাশি। কিন্তু কেন এই অভিযান? আর্থিক তছরুপ-সহ বিপুল অংকের টাকা বিদেশে পাচারের তদন্তেই এই তদন্ত চলছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরও পড়ুন:
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র তরফে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময়ের নামে বড় আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা পাচারের অভিযোগ সামনে এসেছে। সেই সূত্র ধরেই দক্ষিণ কলকাতার দুই জায়গায় হানা দেন তদন্তকারীরা। দুটি সংস্থার দুই কর্তার বাড়িতে সাতসকাল থেকেই চলে তল্লাশি। ব্যবসায়ীদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
প্রচুর পরিমাণে বিদেশি টাকা বিনিময় হয়েছে বলে তদন্তকারীদের কাছে খবর আসে। তদন্তে নেমে দেখা যায় দেশজুড়েই এই চক্র ছড়িয়ে আছে। সেজন্য রীতিমতো আটঘাট বেঁধে এদিন তদন্তকারীরা হানা দিয়েছে। আজ, বুধবার সকালে সারা দেশে, দিল্লি কলকাতা বেঙ্গালুরু-সহ মোট ১৭টি জায়গায় তল্লাশি চলছে ইডির। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে সকালে থেকে অভিযান চলছে। ব্যবসায়ীদের সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে বালিগঞ্জ এবং নিউ আলিপুরের ওই ব্যবসায়ীদের বাড়ি-অফিসে হানা দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নিরাপত্তার জন্য ছিলেন।
বেশ কিছুদিন আগে কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর-সহ কলকাতার একাধিক জায়গায় এই অভিযান চলে। চিটফান্ডের মাধ্যমে বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। সেই টাকা বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায় লাগানো হচ্ছে বলে অভিযোগ সামনে আসে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নৌকায় চেপে ত্রাণ বিলি, বিহারের বন্যাদুর্গতদের পাশে ‘মসিহা’ সোনু সুদ
-
সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ‘মিথ্যাচার’, পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস নয়াদিল্লির
-
ফের হাতছাড়া সোনার সুযোগ, ভারোত্তোলনে রুপো জিতেও এশিয়াডে ইতিহাস মীরাবাই চানুর
-
ইকোপার্কে লাখ লাখ ফেনসিডিলে ‘বুলডোজার’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘নিষিদ্ধ কাফসিরাপ ব্যবসা বরদাস্ত না’
-
ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে! গড়াপেটা কাণ্ডে আইনি ব্যবস্থার হুমকি সিএসকে’র তরুণ তুর্কির