Calcutta HC

‘খাম’ নিয়ে টানাটানি অব্যাহত, প্রতীক হাতে রাখতে হাই কোর্টের দ্বারস্থ নওশাদরা

তৃণমূল ভাগ হওয়ার পর ঋতব্রত শিবিরকে 'খাম' প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। তাতেই আপত্তি আইএসএফের।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:২৮

options
link
‘খাম’ নিয়ে টানাটানি অব্যাহত, প্রতীক হাতে রাখতে হাই কোর্টের দ্বারস্থ নওশাদরা
'খাম' প্রতীক হাতে রাখতে হাই কোর্টের দ্বারস্থ নওশাদ সিদ্দিকির

‘খাম’ নিয়ে টানাটানির আর শেষ নেই! বিকল্প প্রতীক ‘আলমারি’ পেয়েও খাম হাতছাড়া করতে নারাজ নওশাদ সিদ্দিকির আইএসএফ। আগেই নির্বাচন কমিশনের এই প্রতীক-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ চিঠি লিখেছিলেন দলের একমাত্র বিধায়ক। এবার এনিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন নওশাদরা। সোমবারই মামলা দায়ের হতে চলেছ বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের মামলাটি দায়ের হবে। আগামী ৬ অক্টোবর, দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে প্রতীক ফিরে পেতে আইনের কতটা সাহায্য পাবেন তাঁরা, সেটাই এখন দেখার।

Advertisement

আসলে প্রতীক নিয়ে যে যুদ্ধ এতদিন তৃণমূল কংগ্রেসের অন্দরে ছিল, দল ভাগ হয়ে যাওয়ার পর যুদ্ধের আঁচ বাইরেও। গত সপ্তাহে নির্বাচন কমিশনের রায়ে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস আলাদা হওয়ার পর নতুন প্রতীক পেয়েছে তারা। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়া হয়েছে ‘খাম’ প্রতীক, যা এতদিন ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের। ২০২১ সাল থেকে তারা এই প্রতীকে নির্বাচনে লড়েছে। আইএসএফের রেজিস্টার্ড সেই একই প্রতীক কীভাবে কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলকে দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেদিনই তিনি জানিয়েছিলেন, এনিয়ে কমিশনকে আইনি চিঠি পাঠাবেন। যদিও পরে দুই রাজনৈতিক দলের একই প্রতীক নিয়ে বিভ্রাট মেটাতে কমিশন আইএসএফকে ‘আলমারি’ প্রতীক দেয়। কিন্তু তা সত্ত্বেও ‘খাম’ হাতছাড়া করতে নারাজ নওশাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলা দায়ের হতে পারে আজই। নন্দীগ্রামে নতুন একটি দল রাতারাতি কীভাবে ‘স্বীকৃত দল’ হয়ে গেল এবং ‘খাম’ প্রতীক পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ। মামলার শুনানির দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, উপনির্বাচনকে সামনে রেখে দ্রুত শুনানির আবেদন জানাতে চলেছে আইএসএফ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.