Kolkata

নাবালিকাকে বিয়ে করে যৌন নির্যাতন! শুভেন্দুর হুঁশিয়ারির পরই পকসো আইনে ২০ বছরে জেল ‘স্বামী’র

গত কয়েকদিন আগেই রাজ্যে বাল্যবিবাহ রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৬:৩৯

options
link
নাবালিকাকে বিয়ে করে যৌন নির্যাতন! শুভেন্দুর হুঁশিয়ারির পরই পকসো আইনে ২০ বছরে জেল ‘স্বামী’র
ফাইল ছবি।

নাবালিকাকে বিয়ে করে যৌন নির্যাতন! আর সেই অপরাধে পকসো আইনে কুড়ি বছর কারাদণ্ডে দণ্ডিত হল ‘স্বামী’। সোমবার শিয়ালদহ আদালতের পকসো আদালত এই রায় ঘোষণা করে। নাবালিকা ওই কিশোরী হাসপাতালে সন্তানের জন্ম দিতে গিয়েই বিষয়টি সামনে আসে। তাই এই ধরনের মামলায় প্রথম সশ্রম কারাদণ্ড হল বলে দাবি সরকারি আইনজীবীর। গত কয়েকদিন আগেই রাজ্যে বাল্যবিবাহ রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়েছিলেন, বাল্য বিবাহ এবং ১৮ বছরের নীচে সন্তান প্রসবের ঘটনায় দোষী প্রমাণিত হলে সরকারের যাবতীয় ভাতা বন্ধ করে দেওয়া হবে। এমনকী পকসো আইনে অভিযুক্তকে জেলে পাঠানো হবে বলেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার পরপরই এই রায় অত‌্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা আইনজীবীদের।

Advertisement

সরকারি আইনজীবী অসীম কুমার জানান, বিচারক এই মামলায় অমিত প্রামাণিককে পকসো আইনে ২০ বছর কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাবাস ও চাইল্ড ম‌্যারেজ আইনে এক বছর কারাবাসের আদেশ দেন। ওই নাবালিকাকে দু’লাখ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

গত বছর ডিসেম্বরে উত্তর কলকাতার চিৎপুর থানার পুলিশ অমিত প্রামাণিক নামে এক যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারির ন’মাসের মধ্যেই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছরই চিৎপুরের বাসিন্দা অমিত প্রামাণিক এক নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে। ৩০ বছর বয়সের ওই যুবক ওই নাবালিকা কিশোরীকে ‘অপহরণ’ করে নিয়ে পালায়। এর পর ওই নাবালিকাকে ‘বিয়ে’ করে বাড়িতে নিয়ে আসে সে। ক্রমে নতুন বউকে মেনে নেয় পরিবার। এর মধ্যেই ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়। তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্তানের জন্ম দেওয়ার সময় ওই নাবালিকার পরিচয়পত্র দেখা হয়। তখনই বোঝা যায় যে, নবজাতকের মা নাবালিকা। এর পরই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। চিৎপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তারই ভিত্তিতে ওই নাবালিকার ‘স্বামী’ অমিত প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর পর অভিযুক্তর বিরুদ্ধে সময়মতো চার্জশিট পেশ ও আদালতে চার্জ গঠন হয়। শুরু হয় বিচারপর্ব। এই মামলার তদন্তকারী আধিকারিক ছিলেন সৌরভ রায়। সরকারি আইনজীবী অসীম কুমার। বিচারপর্বের শেষে গত শুক্রবার অভিযুক্ত অমিত প্রামাণিককে আদালত দোষী সাব‌্যস্ত করে। এদিন আদালতে দাঁড়িয়ে দোষী ব‌্যক্তি নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে। সরকারি আইনজীবী অসীম কুমার জানান, বিচারক এই মামলায় অমিত প্রামাণিককে পকসো আইনে ২০ বছর কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাবাস ও চাইল্ড ম‌্যারেজ আইনে এক বছর কারাবাসের আদেশ দেন। ওই নাবালিকাকে দু’লাখ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.