নব্যেন্দু হাজরা: রাজ্য ফের ইনিংস শুরু শীতের। রবিবার সকাল থেকে নতুন করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে রাজ্য জুরে জারি থাকবে শীতের আমেজ, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
শনিবার দিনভর মুখ ভার ছিল আকাশের। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে শহর ও শহরতলি। তবে আগেভাগেই রবিবার থেকে পারদ পতনের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস সত্যি করে এক রাতে একলাফে তাপমাত্রা নামল ২ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৮৭ শতাংশ। আগামী দু’দিনে আরও নামবে তাপমাত্রার পারদ এমনটাই সূত্রের খবর।
[আরও পড়ুন: খাস কলকাতায় করোনা ভাইরাসের থাবা! আক্রান্ত হয়ে হাসপাতালে যাদবপুরের বৃদ্ধ]
ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার ফের প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরে বদলাবে আবহাওয়া। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে সম্ভাবনা রয়েছে তুষারপাতের। আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড মণিপুর ও ত্রিপুরায়। শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, ওড়িশা-সহ বিভিন্ন জায়গায়।
[আরও পড়ুন: বইমেলায় অশান্তির জেরে বিধাননগর উত্তর থানায় ধুন্ধুমার, মারধর মহিলা পুলিশকর্মীকে]
প্রসঙ্গত, এবার শীতকাল জুড়েই একের পর এক পশ্চিম ঝঞ্ঝার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। কখনও মেঘলা আকাশ, কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। সঙ্গে কনকনে ঠান্ডা। এবার শীতে রাজ্যবাসীকে সোয়েটারের পাশাপাশি ব্যাগে ছাতাও রাখতে হয়েছিল। তবে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পার্টনারশিপের দৌলতেই শীত রাজ্যে লম্বা ইনিংস খেলেছে। এমনটাই মত আবহাওয়াবিদদের।
[আরও পড়ুন: CAA ইস্যুতে বইমেলায় ‘জনবার্তা’ স্টলের সামনে ধুন্ধুমার, রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ]
সর্বশেষ খবর
-
মধ্যপ্রদেশের পর এবার দিল্লি, সাড়ে ৪ ঘণ্টায় যমুনার ৫৮৫ কেজি বর্জ্য সাফাই বিট্টুর
-
ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়েন ৩ ইতালীয়! অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া
-
পুজোয় সান্দাকফু, ফালুট ঘোরার প্ল্যান, ফের চালু এন্ট্রি ফি, কত টাকায় মিলবে ভ্রমণ পাস?
-
মহাভারত ও গীতার ‘১৮’ সংখ্যায় জোর, সন্দেশখালিতে অভিনব যজ্ঞে বিশ্বশান্তির বার্তা
-
মূর্তি নদীর উপর ২০ কোটি ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন, পুজোর মুখে বন্ধ চা বাগান খোলার বার্তা মুখ্যমন্ত্রীর