প্রাক্তন পুলিশকর্তা শান্তনু প্রসাদ সিনহার বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে মামলা। গড়িয়াহাট থানায় এই প্রাক্তন অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকর্তার পদকে অপব্যবহার করে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন সময়ে সুবিধা পাইয়ে দেওয়া বা প্রভাব খাটিয়ে ওই প্রাক্তন পুলিশকর্তা ও তাঁর পরিবার ২ কোটি ৮৯ লক্ষ টাকা নিয়েছে। এই অর্থের পুরোটাই যে নগদে নিয়েছেন তেমনটা নয়, উপহার হিসাবেও সেই টাকা নিয়েছেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, রাজেশ কুমার জাজোদিয়া নামে এক ব্যবসায়ীর বিভিন্ন সংস্থা থেকে প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী কাকুলি সিনহা বিশ্বাস ৭৪ লক্ষ ৩৬ হাজার ১৯৮ টাকা বেতন হিসেবে নিয়েছেন বলে দাবি। ৮২ লক্ষ টাকা মূল্যে বেনামি দু’টি ফ্ল্যাট কেনা হয়েছে বলেও অভিযোগ। প্রভাব খাটিয়ে ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসের মেডিক্যাল কলেজের ফি বাবদ প্রায় ২১ লক্ষ টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের কান্দিতে তাঁর বিলাসবহুল বাড়ি সংস্কারের জন্য প্রায় ৬২ লক্ষ টাকা খরচ করেছেন যা অসৎ উপায়ে আয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশের প্রভাব খাটিয়ে বিভিন্ন সংস্থার থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকী অভিযুক্ত জয় কামদার স্ত্রীর থেকে নামী সংস্থার ২ লক্ষ টাকার ব্যাগ নেওয়ারও অভিযোগ উঠেছে প্রাক্তন এই পুলিশ কর্তার বিরুদ্ধে। সব মিলিয়ে শান্তনু বিশ্বাস ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে আর্থিক প্রতারণার নতুন অভিযোগ দায়ের হয়েছে।
উল্লেখ্য, জমি দখল মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন শান্তনু। তিনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনারে বন্দি রয়েছে। সেই জমি দখল মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিটও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কসবার ত্রাস সোনা পাপ্পু মামলায় ওঠে আসে কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর নাম। তদন্তে জানা যায়, ব্যবসায়ী জয় কামদা, সোনা পাপ্পু ও শান্তনু প্রভাব খাটিয়ে জমি দখল করতেন। সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন। এবার আরও একটি নতুন মামলা দায়ের হল প্রাক্তন এই পুলিশ কর্তার বিরুদ্ধে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এশিয়াডের আগে ধাক্কা টিম ইন্ডিয়ার, ছিটকে গেলেন বরুণ, বিকল্প ঘোষণা বিসিসিআইয়ের
-
চোটে জর্জরিত দল, ভাঙাচোরা ব্রিগেড নিয়েই এশীয় মঞ্চে নামছে ইস্টবেঙ্গল
-
নীতা আম্বানির ৩৬ লাখি নেকপিসে ভারতীয় ঐতিহ্যের ঝলক, সাধ্যের মধ্যে কীভাবে পাবেন এমন লুক?
-
বদলেছে UPI নিয়ম, কোথায় কখন কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ? জানুন খুঁটিনাটি
-
পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব