পুজোর বাকি আর কয়েকটা দিন। এরপরেই উৎসবে মাতোয়ারা হবে গোটা বাংলা। তার আগেই মহাকরণে (Writers’ Building) ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)! শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তাঁর দপ্তর চালু হতে পারে সেখানে। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ অক্টোবর তথা দেবীপক্ষ শুরুর আগেই মহাকরণে মুখ্যমন্ত্রী-সহ ছয় মন্ত্রীর ঘরের সংস্কার শেষ হয়ে যাবে। ইতিমধ্যে যদিও মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। একেবারে দ্রুততার সঙ্গে মুখ্যসচিব, ডিজি-সহ গুরুত্বপূর্ণ কয়েকজন আমলার দপ্তর তৈরির কাজ দ্রুততার সঙ্গেও শেষ করা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পরেই বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নবান্ন থেকে নয়, রাইটার্স থেকেই সরকার পরিচালিত হবে। কিন্তু সংস্কারের কাজ শেষ না হওয়ায় বর্তমানে নবান্নতেই বসছেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা।
জানা গিয়েছে, মহাকরণের কাজ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। ওই বৈঠকেই আধিকারিকদের দ্রুত সংস্কারের কাজ শেষ করতে হবে বলে তিনি নির্দেশ দেন বলে খবর। শুধু তাই নয়, আগামী ১০ অক্টোবর অর্থাৎ মহালয়ার আগেই মুখ্যমন্ত্রীর দপ্তর-সহ ছয় মন্ত্রীর ঘর সংস্কারের কাজ শেষ করা যাতে সম্ভব হয় তাও জানানো হয় বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং অজয় পোদ্দার, অর্থাৎ এই ছয় মন্ত্রী মহাকরণে বসবেন। ফলত তাঁদের ঘর দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আগামিদিনে কীভাবে সংস্কার তা নিয়েও মন্ত্রী চর্চা করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে মহাকরণ সংস্কারের দায়িত্ব আদানি গ্রুপকে দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।
বলে রাখা প্রয়োজন, ২০১৩ সালে মহাকরণ থেকে প্রশাসনিক দপ্তর সরিয়ে নবান্নে নিয়ে যান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ভবনের সংস্কারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। সেই মতো সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কারের কাজ নাকি ৫০ শতাংশও শেষ হয়নি। এহেন পরিস্থিতিতে বাংলার মসনদে বদল এসেছে। বাংলার মসনদে এখন বিজেপির সরকার। রাজ্যে পালাবদলের পরেই বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নবান্ন থেকে নয়, রাইটার্স থেকেই সরকার পরিচালিত হবে। কিন্তু সংস্কারের কাজ শেষ না হওয়ায় বর্তমানে নবান্নতেই বসছেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। সেখান থেকে বসেই পরিচালিত হচ্ছে সরকার। কিন্তু এবার আর নয়! আর তাই মহালয়ার আগেই মহাকরণে মুখ্যমন্ত্রী ফিরতে চান বলে খবর।
সর্বশেষ খবর
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের
-
ঝাড়গ্রামে হরিণের রহস্যমৃত্যু! চোরাশিকারিদের থাবা? তদন্তে বনদপ্তর
-
পুজোর আগে ঘন মজবুত চুল চান? প্রসাধনী নয়, স্রেফ জমিয়ে খান এই বিশেষ লাড্ডু
-
দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী
-
আপাতত ক্যামাক স্ট্রিটের কার্যালয় থাকছে অভিষেকেরই! নিম্ন আদালতের নির্দেশে হস্তক্ষেপ করল না হাই কোর্ট