চোখের চিকিৎসা সেরে প্রায় তিন সপ্তাহ পর বিদেশ থেকে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে বিজেপিকে তোপ দাগলেন তিনি। ভবিষ্যতে বিজেপির অবস্থা করুণ হবে বলেই তোপ দাগলেন অভিষেক।
আরও পড়ুন:
বুধবার কলকাতায় পা রেখে বিজেপিকে তোপ দেগে অভিষেক বলেন, “বাংলার অভিশাপ লেগে গিয়েছে। জোরজবরদস্তি করে বাংলা দখল করতে এসেছিল। সারা ভারতে বিজেপির অবস্থা করুণ। যাদের সাংবিধানিক পদে বসিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে তাদের আগামিদিনে শ্রীঘরে থাকতে হবে। কেউ বাঁচবেন না। ভাববেন না যা ইচ্ছা তাই করব। জগৎকে নিজের মতো নাচাব। বিচারব্যবস্থা থেকে কমিশন নিজের মতো কাজ করবে। যারা ভোট দিতে পারেনি তাদের চোখের জল অভিশাপ বৃথা যাবে না।”
ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নির্বাচন কমিশনেই অন্তর্কলহ! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে আপত্তি ছিল বাকি দুই কমিশনারের। সর্বভারতী সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। তবে শুধু এসআইআর নয়, জ্ঞানেশের বহু সিদ্ধান্তে সহমত ছিলেন না দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। তবে এই দাবি নস্যাৎ করেছে কমিশন। যদিও গোটা ঘটনার তদন্ত চেয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে এর আগেও তোপ দাগেন অভিষেক। তিনি লেখেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে অবিলম্বে অপসারণ করতে হবে। আদালতের তত্ত্বাবধানে তদন্ত করতে হবে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার লক্ষ্যে লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি আমাদের গণতন্ত্রে আঘাত হানে। এর জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝাড়গ্রামে হরিণের রহস্যমৃত্যু! চোরাশিকারিদের থাবা? তদন্তে বনদপ্তর
-
পুজোর আগে ঘন মজবুত চুল চান? প্রসাধনী নয়, স্রেফ জমিয়ে খান এই বিশেষ লাড্ডু
-
দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী
-
আপাতত ক্যামাক স্ট্রিটের কার্যালয় থাকছে অভিষেকেরই! নিম্ন আদালতের নির্দেশে হস্তক্ষেপ করল না হাই কোর্ট
-
ভেজ খাবারে এলার্জি? পুজোর আগে রোগা হতে ব্রহ্মাস্ত্র হতে পারে এই নিরামিষ ডায়েট